৪ঠা আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ সকাল ৬:০০

১৬ বছর ধরে ছদ্মবেশে পলাতক, অবশেষে ধরা

রিপোর্টার নামঃ
  • আপডেট সময় শুক্রবার, ৪ জুলাই, ২০২৫
  • ৪৯ সংবাদটি পঠিত

পটুয়াখালী সংবাদদাতা ॥

পটুয়াখালী থানায় হত্যা মামলায় যাবজ্জীবন কারাদণ্ডপ্রাপ্ত ও দীর্ঘদিন পলাতক থাকা আসামি আরিফুর রহমানকে গ্রেপ্তার করেছে পুলিশ।

গতকাল বৃহস্পতিবার রাজধানীর উপকণ্ঠ আশুলিয়া থানাধীন পল্লীবিদ্যুৎ এলাকার মাছের আড়ৎ সংলগ্ন স্থান থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

জানা গেছে, ১৬ বছর ধরে ছদ্মবেশে দেশের বিভিন্ন জেলায় পালিয়ে ছিলেন। গোয়েন্দা তথ্যের ভিত্তিতে বিশেষ অভিযান পরিচালনা করে তাকে গ্রেপ্তার করা হয়।

থানা-পুলিশ সূত্রে জানা যায়, পটুয়াখালী সরকারি কলেজ রোড এলাকায় সংঘটিত একটি নৃশংস হত্যাকাণ্ডের ঘটনায় দায়ের করা মামলায় ২০০৯ সালে আদালত আরিফুরকে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ডে দণ্ডিত করেন।
ঘটনার পর থেকেই তিনি পলাতক ছিলেন। তার বিরুদ্ধে বিশেষ ক্ষমতা আইনে দায়ের করা একটি পৃথক মামলায় তিন বছরের সাজা পরোয়ানাও রয়েছে। সেই মামলার রায় হওয়ার সময়ও তিনি পলাতক ছিলেন।

স্থানীয় সূত্রগুলো জানায়, পটুয়াখালী শহরে তিনি এক সময় ‘গুডু আরিফ’ বা ‘সন্ত্রাসী আরিফ’ নামে পরিচিত ছিলেন। তার বিরুদ্ধে একাধিক অভিযোগ ও অপরাধ সংশ্লিষ্টতার তথ্য রয়েছে। এলাকায় এক সময় তার ব্যাপক দাপট ও সন্ত্রাসী কার্যক্রম ছিল।

অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ সাজেদুল ইসলাম সজল বলেন, গ্রেপ্তার আসামিকে প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া শেষে সংশ্লিষ্ট আদালতে প্রেরণ করা হবে।

সোস্যাল মিডিয়ায় শেয়ার করুন ...

এই বিভাগের আরো খবর...
© All rights Reserved © 2025 Rising Barisal
Developed By Engineerbd.net
EngineerBD-Jowfhowo