৩১শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ রাত ৩:৪৩

মাদককারবারীদের ছুরিকাঘাতে আহত পুলিশ, থানায় মামলা

রিপোর্টার নামঃ
  • আপডেট সময় শুক্রবার, ৪ জুলাই, ২০২৫
  • ৪৮ সংবাদটি পঠিত

বাবুগঞ্জ প্রতিবেদক ॥
বাবুগঞ্জে মাদক কারবারীদের হামলায় জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশের কনস্টেবল আহতর ঘটনায় বাবুগঞ্জ থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।

বিষয়টি নিশ্চত করে বাবুগঞ্জ থনার ওসি জহিরুল আলম বলেন, দেহেরগতি ইউনিয়নের দারোগার হাট এলাকায় মাদক বিরোধী অভিযানে মাদক কারবারীদের হামলায় জেলা ডিবির কনস্টেবল আহতের ঘটনায় মামলা হয়েছে।

ডিবির এস আই গোলাম আজম বাদী হয়ে মামলাটি দায়ের করেন। হামলাকারী সাগরসহ অজ্ঞাত ৫/৬ জনকে মামলায় আসামি করা হয়েছে।

এর আগে উপজেলায় মাদক উদ্ধারের অভিযানে জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশের অভিযানিক দলের সঙ্গে মারামারিতে কনস্টেবলসহ তিনজন আহত হয়েছে। গত বৃহস্পতিবার বিকেলে উপজেলার দেহের গতি ইউনিয়নের দারোগারহাট এলাকায় এ ঘটনা ঘটে।

গুরুতর আহত কনস্টেবল ইমরানসহ সাগর ও শাওনকে বরিশাল শের ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

বরিশাল জেলা ডিবির পরিদর্শক মোস্তফা আনোয়ার জানান, উপজেলার দেহের গতি ইউনিয়নের দারোগারহাট এলাকার হারুন খা এর ফার্মের বাগানে অভিযান পরিচালনা করা হয়।

এ সময় স্থানীয় মাদক কারবারি সাগরসহ তার সহযোগীদের সঙ্গে ডিবি পুলিশের ধস্তাধস্তি ও মারামারি হয়। এতে মাদক ব্যবসায়ীদের চাকুর আঘাতে বাম গালসহ শরীরের তিন স্থানে জখম হয়েছে কনস্টেবল ইমরান। মারামারিতে সাগর (২৭) ও শাওন (২৫) গুরুতর জখম হয়েছেন।

পরে মাদক কারবারিরা পালিয়ে যান। এদিকে সন্ধ্যায় আহত তিনজনকেই উদ্ধার করে বরিশাল শের-ই-বাংলা চিকিৎসা মহাবিদ্যালয় (শেবাচিম) হাসপাতালে ভর্তি করা হয়েছে। পালিয়ে যাওয়া হামলাকারী মাদক কারবারিদের গ্রেপ্তারে অভিযান চলছে বলে জানিয়েছেন ডিবি অফিস।

সোস্যাল মিডিয়ায় শেয়ার করুন ...

এই বিভাগের আরো খবর...
© All rights Reserved © 2025 Rising Barisal
Developed By Engineerbd.net
EngineerBD-Jowfhowo