৪ঠা মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ সন্ধ্যা ৭:২৬
শিরোনামঃ

ববিতে ক্যারিয়ার কাউন্সেলিং ও মোটিভেশন বিষয়ক সেমিনার

রিপোর্টার নামঃ
  • আপডেট সময় বৃহস্পতিবার, ৩ জুলাই, ২০২৫
  • ১১৬ সংবাদটি পঠিত

ববি সংবাদদাতা:
বরিশাল বিশ্ববিদ্যালয়ে অনুষ্ঠিত হয়েছে “Career Counselling and Motivation” শীর্ষক এক সেমিনার।

বিশ্ববিদ্যালয়ের ছাত্র পরামর্শ ও নির্দেশনা অফিসের উদ্যোগে বৃহস্পতিবার জীবনানন্দ দাশ কনফারেন্স হলে এই সেমিনারের আয়োজন করা হয়।

সেমিনারে প্রধান অতিথি হিসেবে ছিলেন, উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ তৌফিক আলম। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ছাত্র পরামর্শ ও নির্দেশনা অফিসের পরিচালক সুজন চন্দ্র পাল।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার ও ইংরেজি বিভাগের অধ্যাপক ড. মো. মুহসিন উদ্দীন, কলা ও মানবিক অনুষদের ডিন ড. মোহাম্মদ তানভীর কায়ছার এবং আইন অনুষদের ডিন ড. সরদার কায়সার আহমেদ।

সেমিনারে মূল প্রবন্ধ উপস্থাপন করেন, বাংলাদেশ ব্যাংক, বরিশাল অফিসের যুগ্ম-পরিচালক মো. মাহমুদুর রহমান।

তিনি শিক্ষার্থীদের চাকরির বাজার, ব্যাংকিং খাতের সম্ভাবনা, দক্ষতা উন্নয়ন ও আত্মবিশ্বাস গড়ে তোলার বিভিন্ন দিক নিয়ে বক্তব্য দেন।

সেমিনারে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের শতাধিক শিক্ষার্থী অংশগ্রহণ করেন। শিক্ষার্থীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে আয়োজনটি প্রাণবন্ত হয়ে ওঠে।

সোস্যাল মিডিয়ায় শেয়ার করুন ...

এই বিভাগের আরো খবর...
© All rights Reserved © 2025 Rising Barisal
Developed By Engineerbd.net
EngineerBD-Jowfhowo