৩১শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ বিকাল ৫:০৮

বরিশাল নগরীতে জাল টাকাসহ আটক ১

রিপোর্টার নামঃ
  • আপডেট সময় বুধবার, ২ জুলাই, ২০২৫
  • ৪৯ সংবাদটি পঠিত

নিজস্ব প্রতিবেদক ॥
বরিশাল নগরী থেকে পাঁচশ টাকার জাল নোটসহ এক ব্যক্তিকে আটক করেছে গোয়েন্দা (ডিবি) পুলিশ।

বুধবার সকালে পরিচালিত অভিযানে আটক আল আমিন ফরাজী (৪০) পটুয়াখালীর দুমকি থানাধীন আংগারিয়া এলাকার দেলোয়ার হোসেন ফরাজীর ছেলে।

ডিবি পুলিশ জানিয়েছে, বরিশাল-পটুয়াখালী মহাসড়কের পাশের একটি দোকান থেকে আল-আমিনকে আটক করা হয়। পরে তার কাছ থেকে পাঁচশ টাকার ২৮টি জাল নোট উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় ডিবি পুলিশ বাদী হয়ে মামলা করেছে।

সোস্যাল মিডিয়ায় শেয়ার করুন ...

এই বিভাগের আরো খবর...
© All rights Reserved © 2025 Rising Barisal
Developed By Engineerbd.net
EngineerBD-Jowfhowo