৩রা আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ সকাল ৮:৩০

বরিশালে যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেফতার

রিপোর্টার নামঃ
  • আপডেট সময় মঙ্গলবার, ১ জুলাই, ২০২৫
  • ৫০ সংবাদটি পঠিত

নিজস্ব প্রতিবেদক ॥

বরিশাল নগরীতে একটি হত্যা মামলার যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক আসামিকে গ্রেফতার করেছে এয়ারপোর্ট থানা পুলিশ।

গতকাল সোমবার রাত আড়াইটার দিকে এয়ারপোর্ট থানাধীন রাজ্জাক খান সড়ক থেকে গ্রেফতার করা হয়।

মঙ্গলবার দুপুরে বিষয়টি নিশ্চিত করেছে বিএমপির মিডিয়া সেল।

গ্রেফতারকৃত হল, নগরের বাঘিয়া এলাকার বাসিন্দা আশরাফ আলী আকনের ছেলে জসিম আকন (৪০।

পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে এয়ারপোর্ট থানার উপ পরিদর্শক (এসআই) আল আমিন নাইমের নের্তৃত্বে একটি টিম সোমবার রাত আড়াইটায় রাজ্জাক খান সড়কে অভিযান চালান। এসময় একটি হত্যা মামলার যাবজ্জীবন সাজা প্রাপ্ত পলাতক আসামি জসিম আকনে গ্রেফতার করা হয় বলে জানিয়েছে পুলিশ।

সোস্যাল মিডিয়ায় শেয়ার করুন ...

এই বিভাগের আরো খবর...
© All rights Reserved © 2025 Rising Barisal
Developed By Engineerbd.net
EngineerBD-Jowfhowo