২রা আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ রাত ২:০৭

বিএম কলেজ শিক্ষার্থীদের ব্লকেড ও আমরণ কর্মসূচির হুঁশিয়ারি

রিপোর্টার নামঃ
  • আপডেট সময় রবিবার, ২৯ জুন, ২০২৫
  • ৪৪ সংবাদটি পঠিত

নিজস্ব প্রতিবেদক ॥

পাঁচ দফা দাবিতে আন্দোলনরত বরিশাল সরকারী ব্রজমোহন (বিএম) কলেজ শিক্ষার্থীরা ব্লকেড ও আমরণ কর্মসূচি পালনের ঘোষণা দিয়েছে। রোববার দুপুরে কলেজের সামনে বিক্ষোভ করে এ ঘোষণা দেন তারা।

এ সময় তারা শিক্ষক সংকট দূর করা, পর্যাপ্ত ক্লাসরুম, অ্যাকাডেমিক ও অবকাঠামোগত উন্নয়ন, ক্যাম্পাসে নিরাপত্তা বৃদ্ধি, মানসম্মত শিক্ষা নিশ্চিতের দাবি জানান। দাবি আদায় না হলে সোমবার থেকে আমরণ অনশন ও ক্যাম্পাসের সকল দপ্তরে তালা ঝুলিয়ে দেওয়ার হুঁশিয়ারি দেন শিক্ষার্থীরা।

সমাবেশে বক্তব্য দেন, কলেজের অর্থনীতি বিভাগের ছাত্র সাহাবুদ্দিন মিয়া, সমাজকর্ম বিভাগের সাইফুল ইসলাম ও সমাজবিজ্ঞান বিভাগের তানজিল।

আন্দোলনরত শিক্ষার্থীরা জানান, পর্যাপ্ত ক্লাসরুম, মানসম্মত শিক্ষাদান, আধুনিকায়ন, পর্যাপ্ত শিক্ষক নিয়োগ ও ক্যাম্পাসে নিরাপদ পরিবেশ নিশ্চিত করার দাবিতে এ আন্দোলন চলছে। বছরের পর বছর ধরে অবকাঠামো ও অ্যাকাডেমিক সংকটে বিরাজ করলেও তা সমাধানে কর্তৃপক্ষের নজর নেই।

ঐতিহ্যবাহী এ শিক্ষা প্রতিষ্ঠানে এখন পড়াশুনার পরিবেশ নেই। অল্প বৃষ্টি হলেই পানিতে তলিয়ে যায় পুরো ক্যাম্পাস। অপর্যাপ্ত ছাত্রাবাসের অধিকাংশ বসবাস অনুপযোগী। তাই আমরা পাঁচ দফা দাবি জানিয়েছি। এগুলো শিক্ষার্থীদের ন্যায্য অধিকার। দাবি না মানা পর্যন্ত আমরা ক্লাসে ফিরবো না।

সোস্যাল মিডিয়ায় শেয়ার করুন ...

এই বিভাগের আরো খবর...
© All rights Reserved © 2025 Rising Barisal
Developed By Engineerbd.net
EngineerBD-Jowfhowo