৪ঠা আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ সকাল ৭:১৭

বরিশালে ৫ কেজি গাঁজাসহ মাদক ব্যবসায়ী আটক

রিপোর্টার নামঃ
  • আপডেট সময় শনিবার, ২৮ জুন, ২০২৫
  • ৪৬ সংবাদটি পঠিত

নিজস্ব প্রতিবেদক ॥

বরিশাল নগরীর কেডিসি কলোনী এলাকা থেকে ৫ কেজি গাঁজাসহ এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)।

গতকাল শুক্রবার রাত ১১ টার দিকে তাকে আটক করা হয় বলে শনিবার বিষয়টি সাংবাদিকদের নিশ্চিত করেছে ডিবি পুলিশের উপ পরিদর্শক (এসআই) ছগির হোসেন।

আটককৃত হল, নগরের ১০নম্বর ওয়ার্ডের কেডিসি বালুর মাঠ এলাকার সত্তারের ছেলে হোসেন।

এসআই ছগির হোসেন জানান, শুক্রবার রাত ১১ টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে কেডিসি বালুর মাঠ কলোনিতে অভিযান চালানো হয়। এসময় ৪ কেজি ৫০০ গ্রাম গাঁজাসহ হাসানকে আটক করা হয়। এ ঘটনায় আটককৃতর বিরুদ্ধে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের প্রস্তুতি নেয়া হয়েছে বলে জানিয়েছে তিনি।

সোস্যাল মিডিয়ায় শেয়ার করুন ...

এই বিভাগের আরো খবর...
© All rights Reserved © 2025 Rising Barisal
Developed By Engineerbd.net
EngineerBD-Jowfhowo