৪ঠা মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ সন্ধ্যা ৬:০৩
শিরোনামঃ
৯০০ টাকার জন্য যুবকের হাত ভেঙে দেওয়ার অভিযোগ কলাপাড়ায় বিচারের দাবিতে স্বামীর মরদেহ নিয়ে থানায় স্ত্রী-সন্তান জুয়ার টাকার ভাগাভাগি নিয়ে দ্বন্দ্ব, শিক্ষকসহ সাইবার মামলায় গ্রেপ্তার ২ সরিয়ে দেওয়া হলো বরিশালের ডিআইজিকে, নতুন দায়িত্বে মোস্তাফিজুর রহমান দুদক চেয়ারম্যান ও দুই কমিশনারের পদত্যাগ বরিশালে ছাত্রদল নেতাকে কুপিয়ে জখম নাব্য সংকটে পটুয়াখালী লঞ্চঘাট, ঈদের আগে ভোগান্তি বাড়ার শঙ্কা বরিশালে স্ত্রীকে আগুনে পুড়িয়ে হত্যার দায়ে স্বামীর যাবজ্জীবন উপনির্বাচন সামনে রেখে প্রধানমন্ত্রীর বগুড়া সফর স্থগিত পাথরঘাটার সুজন হত্যা মামলায় র‍্যাব-৮’র অভিযানে ৪ আসামি গ্রেপ্তার

বরিশালে ডেঙ্গুতে শিশুর মৃত্যু, নতুন ভর্তি ১৪১

রিপোর্টার নামঃ
  • আপডেট সময় শনিবার, ২৮ জুন, ২০২৫
  • ৪৩ সংবাদটি পঠিত

অনলাইন ডেক্স
বরিশাল বিভাগে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে এক শিশুর মৃত্যু হয়েছে। শনিবার (২৮ জুন) বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন মো. তোহা (২) নামে ওই শিশুর মৃত্যু হয়। সে ঝালকাঠির রাজাপুর উপজেলার মো. সোহেল মিয়ার ছেলে।

এর আগে বৃহস্পতিবার (২৬ জুন) সকাল পর্যন্ত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে দুজনের মৃত্যু হয়। চলতি বছর বরিশাল বিভাগে ডেঙ্গুতে সরকারি হিসেবে মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ১২ জনে। এর মধ্যে ছয়জন বরগুনার।

আজ সকাল ৮টা পর্যন্ত বরিশাল বিভাগের ছয় জেলায় নতুন করে ১৪১ জন ডেঙ্গু আক্রান্ত রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। এর মধ্যে ৬৮ জনই বরগুনার। এই বছর বরিশাল বিভাগে মোট ডেঙ্গু আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে চার হাজার ৪৪৬ জনে। তার মধ্যে বরগুনায় আক্রান্তের সংখ্যা দুই হাজার ৭০০ জন।

বরগুনায় মার্চ থেকে ডেঙ্গু পরিস্থিতি উদ্বেগজনক অবস্থায় রয়েছে। ২৫০ শয্যাবিশিষ্ট বরগুনা জেনারেল হাসপাতালে ২৩৪ জন ডেঙ্গু রোগী চিকিৎসাধীন। চিকিৎসক ও নার্সরা রোগীদের সেবা দিতে হিমশিম খাচ্ছেন।

বরিশাল বিভাগীয় স্বাস্থ্য অধিদফতরের তথ্য অনুযায়ী, বিভাগের বিভিন্ন সরকারি হাসপাতালে বর্তমানে ৪৫৪ জন ডেঙ্গু রোগী চিকিৎসাধীন। এরমধ্যে বরগুনা জেনারেল হাসপাতালে ৩৪ জন, বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ২৭ জন, বরিশাল সদর হাসপাতালে ১০ জন, পটুয়াখালী মেডিকেল কলেজ হাসপাতালে ২৪ জন, ভোলা তিনজন এবং পিরোজপুরে ৯ জন ভর্তি রয়েছেন। ঝালকাঠিতে নতুন ভর্তি নেই।

বরিশাল বিভাগীয় স্বাস্থ্য পরিচালক ডা. শ্যামল কৃষ্ণ মণ্ডল বলেন, ‘বিভাগের অন্য জেলাগুলোয় ডেঙ্গু পরিস্থিতি মোটামুটি নিয়ন্ত্রণে থাকলেও বরগুনার অবস্থা উদ্বেগজনক। স্বাস্থ্য মন্ত্রণালয় ও স্বাস্থ্য বিভাগ সর্বোচ্চ গুরুত্ব দিয়ে পরিস্থিতি মোকাবিলা করছে।’

সোস্যাল মিডিয়ায় শেয়ার করুন ...

এই বিভাগের আরো খবর...
© All rights Reserved © 2025 Rising Barisal
Developed By Engineerbd.net
EngineerBD-Jowfhowo