৩রা আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ সকাল ৮:০৯

পিরোজপুরে বিয়ের বাস উল্টে নিহত ১, আহত ৩০

রিপোর্টার নামঃ
  • আপডেট সময় শুক্রবার, ২৭ জুন, ২০২৫
  • ৫৬ সংবাদটি পঠিত

পিরোজপুর সংবাদদাতা ॥
পিরোজপুর বিয়ের বাসের সঙ্গে ব্যাটারিচালিত ইজিবাইকের সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে বাসটি উল্টে আব্দুল হান্নান হাওলাদার (৫৫) নামে একজন নিহত ও কমপক্ষে ৩০ জন আহত হয়েছেন। ‎

শুক্রবার বিকেল ৫টার দিকে সদর উপজেলার ব্রাহ্মণকাঠী এলাকায় এ ঘটনা ঘটে।
পিরোজপুর সদর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রবিউল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।‎

নিহত আব্দুল হান্নান হাওলাদার পিরোজপুর সদর উপজেলার মূলগ্রাম এলাকার আব্দুল কাদের হাওলাদারের ছেলে। তাৎক্ষণিকভাবে আহতদের পরিচয় পাওয়া যায় নাই।

প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, শুক্রবার একটি বৌভাতের অনুষ্ঠান শেষ মেয়েপক্ষের স্বজনরা দূর্গাপুর চুঙ্গাপাশায় তাদের বাড়িতে যাচ্ছিলেন। এ সময় সদর উপজেলার ব্রাহ্মণকাটি এলাকায় বিপরীত দিক থেকে আসা একটি ইজিবাইকের সঙ্গে বাসটির সংঘর্ষে বাসটি রাস্তার ওপর উল্টে যায় এবং ইজিবাইকটি দুমড়ে মুচড়ে যায়। পরে স্থানীয়রা আহতদের উদ্ধার করে পিরোজপুর জেলা হাসপাতালে নিয়ে আসে।

পিরোজপুর জেলা হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) নিজাম উদ্দিন বলেন, একজনকে মৃত অবস্থায় হাসপাতালে নিয়ে আসা হয়েছে। এ ঘটনায় আমরা ২৪ জনকে চিকিৎসা দিয়েছি। ৮ জনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। ৪ জনকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

ওসি রবিউল ইসলাম বলেন, সদর উপজেলার ব্রাহ্মণকাঠি এলাকায় একটি বিয়ের গাড়ি ও ব্যাটারিচালিত ইজিবাইকের সংঘর্ষের ঘটনা ঘটেছে। এ ঘটনায় একজনের মৃত্যুর খবর পাওয়া গেছে। কমপক্ষে ৩০ জন আহত হয়েছে। এ ব্যাপারে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।

সোস্যাল মিডিয়ায় শেয়ার করুন ...

এই বিভাগের আরো খবর...
© All rights Reserved © 2025 Rising Barisal
Developed By Engineerbd.net
EngineerBD-Jowfhowo