৩রা আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ সকাল ৮:০১

মাদকদ্রব্যের অপব্যবহার সমাজকে ধ্বংসের দিকে ঠেলে দিচ্ছে: বরিশাল জেলা প্রশাসক

রিপোর্টার নামঃ
  • আপডেট সময় বৃহস্পতিবার, ২৬ জুন, ২০২৫
  • ৫৪ সংবাদটি পঠিত

নিজস্ব প্রতিবেদক ॥
মাদকদ্রব্যের অপব্যবহার ও অবৈধ পাচারবিরোধী আন্তর্জাতিক দিবস উদ্যাপন উপলক্ষে বরিশালে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার বরিশাল জেলা প্রশাসক কার্যালয়ের সভা কক্ষে এ অনুষ্ঠান আয়োজন করা হয়।

বরিশাল জেলা প্রশাসন ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের যৌথ আয়োজনে মাদকবিরোধী সভায় প্রধান অতিথি ছিলেন, জেলা প্রশাসক মোহাম্মদ দেলোয়ার হোসেন। সভাপতিত্ব করেন বরিশালের অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট সুফল চন্দ্র গোলদার।

প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক বলেন, মাদক সামাজ এবং দেশের জন্য ক্ষতিকর। একটি পরিবারের একজন সদস্য মাদকাসক্ত হলে পুরো পরিবার ক্ষতিগ্রস্ত হয়। মাদকদ্রব্যের অপব্যবহার আমাদের সমাজকে ধ্বংসের দিকে ঠেলে দিচ্ছে।

তিনি বলেন, মাদক নিয়ন্ত্রণ শুধু প্রশাসনের একার পক্ষে সম্ভব নয়। এর বিরুদ্ধে যে যার অবস্থান থেকে সম্মিলিতভাবে সামাজিক আন্দোলন গড়ে তুলতে হবে।
মাদকদ্রব্যের অপব্যবহার ও এর ক্ষতিকর প্রভাব সম্পর্কে সচেতনতা বৃদ্ধিতে সবাইকে এগিয়ে আসতে হবে। সকলের সম্মিলিত প্রচেষ্টায় মাদকমুক্ত সমাজ গড়ে তোলা সম্ভব বলে মনে করেন জেলা প্রশাসক।

আলোচনা সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বরিশাল জেলার পুলিশ সুপার মো. শরিফ উদ্দীন, সিভিল সার্জন ডা. এস.এম মনজুর-এ-এলাহী, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর বরিশাল বিভাগীয় কার্যলয়ের অতিরিক্ত পরিচালক পরিতোষ কুমার কুণ্ডু।

এছাড়াও বিভিন্ন স্কুল-কলেজের শিক্ষার্থী, স্থানীয় প্রশাসনের কর্মকর্তারা, গণম্যাধমকর্মী এবং বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠনের সদস্যরা সভায় উপস্থিত ছিলেন। আলোচনা সভা শেষে মাদকবিরোধী প্রচারণায় অবদানের জন্য বিভিন্ন স্কুল ও কলেজের শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ করেন অতিথিবৃন্দ।

এর আগে দিবসিটি উপলক্ষে নগরীতে মাদকবিরোধী শোভাযাত্রা বের করা হয়। শোভাযাত্রাটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে জেলা প্রশাসক কার্যালয় চত্বরে গিয়ে শেষ হয়। এতে সরকারি এবং বেসরকারি দপ্তরের কর্মকর্তাদের পাশাপাশি বিভিন্ন স্কুল-কলেজ শিক্ষার্থীরাও অংশগ্রহণ করেন।

সোস্যাল মিডিয়ায় শেয়ার করুন ...

এই বিভাগের আরো খবর...
© All rights Reserved © 2025 Rising Barisal
Developed By Engineerbd.net
EngineerBD-Jowfhowo