৪ঠা আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ সকাল ৮:১৩

বরিশালে ১৬২ পিস ইয়াবা ট্যাবলেটসহ আটক ৫

রিপোর্টার নামঃ
  • আপডেট সময় বুধবার, ২৫ জুন, ২০২৫
  • ৫৬ সংবাদটি পঠিত

নিজস্ব প্রতিবেদক ॥
বরিশাল নগরীর বেলতলা খেয়াঘাট এলাকা থেকে ১৬২ পিস ইয়াবা ট্যাবলেটসহ ৫ মাদক ব্যবসায়ীকে আটক করেছে মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)।

গতকাল মঙ্গলবার রাত আড়াইটায় চরবাড়িয়ার ৬নম্বর ওয়ার্ডের চর আবদানী বেলতলা খেয়াঘাট এলাকার শাহ আলমের বাসা থেকে তাদের আটক করা হয়।
গতকাল বুধবার দুপুরে বিষয়টি নিশ্চিত করেছে বিএমপির মিডিয়া সেল।

আটককৃতরা হল, নগরের কাউনিয়া বিসিক এলাকার মন্টু হাওলাদারের ছেলে সাকিব হাওলাদার (২৫), কামরুল গাজীর ছেলে সজল গাজী (৩৬), বেলতলা খেয়াঘাট এলাকার মৃত মাজেদ হাওলাদারের ছেলে সোহাগ হাওরাদার (৩৮), চরবাড়িয়া ইউনিয়নের সাপানিয়া ৪নম্বর ওয়ার্ডের ছত্তার হাওলাদারের ছেলে তপন হাওলাদার (৩৫) ও কাগাশুরার আশরাফ আলীর ছেলে সাকিব দিদার (২২)।

পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে ডিবি পুলিশের উপ পরিদর্শক (এসআই) রাকিব হোসাইনের নেতৃত্বে একটি টিম মঙ্গলবার রাত আড়াইটার দিকে চরবাড়িয়ার ৬নম্বর ওয়ার্ডের চর আবদানী বেলতলা খেয়াঘাট এলাকার শাহ আলমের বাসার নিচতলায় অভিযান চালান। এসময় ১৬২ পিস ইয়াবাসহ ওই ৫ মাদক ব্যবসায়ীকে আটক করে। আটককৃতদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন বলে জানিয়েছে পুলিশ।

সোস্যাল মিডিয়ায় শেয়ার করুন ...

এই বিভাগের আরো খবর...
© All rights Reserved © 2025 Rising Barisal
Developed By Engineerbd.net
EngineerBD-Jowfhowo