৪ঠা আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ সকাল ৮:১৩

বরগুনায় ৪০ মণ জাটকা জব্দ

রিপোর্টার নামঃ
  • আপডেট সময় শনিবার, ২১ জুন, ২০২৫
  • ৪৬ সংবাদটি পঠিত

পাথরঘাটা সংবাদদাতা ॥
বরগুনার পাথরঘাটায় অভিযান চালিয়ে অবৈধভাবে আহরিত ৪০ মণ জাটকা জব্দ করেছে কোস্টগার্ড।

শনিবার সকাল সাড়ে ৯টার দিকে দেশের দ্বিতীয় বৃহত্তর মৎস্য বন্দর পাথরঘাটা বিএফডিসি মৎস্য ঘাটে এই অভিযান চালানো হয়। উপজেলা মৎস্য কর্মকর্তা মোহাম্মদ হাসিবুল হক বিষয়টি নিশ্চিত করেছেন।

অভিযানকালে কাউকে আটক করা যায়নি। পরে জব্দ করা জাটকা স্থানীয় মৎস্য বিভাগের মাধ্যমে বিভিন্ন মাদ্রাসা, এতিমখানা এবং সুবিধাবঞ্চিত ও দরিদ্র মানুষের মধ্যে বিতরণ করা হয়।

দক্ষিণ স্টেশন কোস্টগার্ড কমান্ডার লেফটেন্যান্ট রনক হাসান শাহরিয়ার বলেন, গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারি, পাথরঘাটা বিএফডিসি মৎস্য ঘাটে অবৈধভাবে আহরিত জাটকা বিক্রির জন্য আনা হয়েছে। এর ভিত্তিতে অভিযান চালিয়ে ৪০ মণ জাটকা উদ্ধার করা হয়। এ সময় মৎস্য ব্যবসায়ীরা পালিয়ে যান।
জাটকা নিধন রোধে আমাদের অভিযান চলমান থাকবে। ইলিশের সুষ্ঠু প্রজনন নিশ্চিত করতেই এমন পদক্ষেপ।

সোস্যাল মিডিয়ায় শেয়ার করুন ...

এই বিভাগের আরো খবর...
© All rights Reserved © 2025 Rising Barisal
Developed By Engineerbd.net
EngineerBD-Jowfhowo