৩১শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ রাত ৩:৪০

১৯ দিনের ছুটি শেষে ববির একাডেমিক কার্যক্রম শুরু কাল

রিপোর্টার নামঃ
  • আপডেট সময় শনিবার, ২১ জুন, ২০২৫
  • ৪০ সংবাদটি পঠিত

ববি প্রতিবেদক ॥

ঈদুল আজহা ও গ্রীষ্মকালীন ছুটির দীর্ঘ বিরতির পর আবারও একাডেমিক কার্যক্রমে ফিরছে বরিশাল বিশ্ববিদ্যালয় (ববি)। আগামীকাল রোববার থেকে যথারীতি সশরীর ক্লাস ও অন্যান্য একাডেমিক কার্যক্রম শুরু হতে যাচ্ছে বলে নিশ্চিত করেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।

গত ১ জুন থেকে শুরু হওয়া এই ১৯ দিনের ছুটিতে ক্যাম্পাসে নেমেছিল এক ধরনের নিরবতা। তবে ছুটি শেষে শিক্ষার্থীদের ফেরার মধ্য দিয়ে আবারও প্রাণ ফিরে পাচ্ছে ববি ক্যাম্পাস।

ইতোমধ্যেই শিক্ষার্থীরা আবাসিক হলে ফিরতে শুরু করেছেন। কেউ কেউ পরিবার ছেড়ে আসার আবেগ কাটিয়ে উঠছেন, আবার কেউ নতুন উদ্যমে প্রস্তুত হচ্ছেন পাঠচর্চায় ফেরার জন্য। যাদের পরীক্ষার সময় ঘনিয়ে এসেছে, তারা অনেক আগেই ক্যাম্পাসে ফিরে পড়াশোনায় মনোযোগী হয়ে উঠেছেন।

বিশ্ববিদ্যালয়ের টিএসসি, লাইব্রেরি, মূল ফটক কিংবা বিভিন্ন চত্বরে দেখা যাচ্ছে শিক্ষার্থীদের সরব উপস্থিতি। বন্ধুদের সঙ্গে দেখা হওয়ায় জমে উঠছে আড্ডা, ফিরে আসছে ক্যাম্পাসের চিরচেনা ব্যস্ততা ও কোলাহল।

শিক্ষার্থীদের অনেকে জানিয়েছেন, দীর্ঘ ছুটি শেষে প্রিয় ক্যাম্পাসে ফিরে আসা একপ্রকার স্বস্তি এনে দিয়েছে। বন্ধুদের সঙ্গে সময় কাটানো, গল্প, হাসি-ঠাট্টা এসব কিছুই বাড়ির প্রিয়জনদের থেকে দূরে থাকার বেদনা কিছুটা হলেও লাঘব করে।

গত ২৭ মে বরিশাল বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার (অতিরিক্ত দায়িত্ব) অধ্যাপক ড. মুহসিন উদ্দীন স্বাক্ষরিত এক নোটিশে জানানো হয়, ঈদুল আজহা ও গ্রীষ্মকালীন ছুটি মিলিয়ে বিশ্ববিদ্যালয়ের একাডেমিক ও প্রশাসনিক কার্যক্রম ১ জুন থেকে ১৯ জুন পর্যন্ত বন্ধ থাকবে। বিশ্ববিদ্যালয় প্রশাসনের সিদ্ধান্ত অনুযায়ী, দুই ছুটি একত্রে সমন্বয় করে এই সময়সীমা নির্ধারণ করা হয়েছিল।

সোস্যাল মিডিয়ায় শেয়ার করুন ...

এই বিভাগের আরো খবর...
© All rights Reserved © 2025 Rising Barisal
Developed By Engineerbd.net
EngineerBD-Jowfhowo