৪ঠা আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ সকাল ৮:১৩

বরিশালে ৬০০ পিস ইয়াবাসহ আটক ১

রিপোর্টার নামঃ
  • আপডেট সময় শুক্রবার, ২০ জুন, ২০২৫
  • ৪৪ সংবাদটি পঠিত

নিজস্ব প্রতিবেদক ॥
বরিশাল নগরীর দক্ষিণ আলেকান্দা এলাকা থেকে ৬০০ পিস ইয়াবা ট্যাবলেটসহ এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)।

গত ১৮ জুন বুধবার সকাল ৮ টায় ওই এলাকার ওসমান খান সড়কের সামনে থেকে মতাকে আটক করা হয়। শুক্রবার দুপুরে এক প্রেস বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করেছে বিএমপির মিডিয়া সেল।

আটকৃত হল, নগরের ১৭ নম্বর ওয়ার্ডের মল্লিক রোডের সেলিম ডাক্তারের বাসার ভাড়াটিয়া ইয়াকুব সিকদার (৩৭)।

পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে বিএমপি গোয়েন্দা শাখার এসআই ফিরোজ আলমের নেতৃত্বে একটি টিম বুধবার সকাল ৮ টায় দক্ষিণ আলেকান্দার ওসমান খান সড়কের সামনে অভিযান চালান। এসময় ৬০০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধারসহ ইয়াকুব সিকদারকে আটক করেন।

এ ঘটনায় আটককৃতর বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন বলে জানিয়েছে পুলিশ।

সোস্যাল মিডিয়ায় শেয়ার করুন ...

এই বিভাগের আরো খবর...
© All rights Reserved © 2025 Rising Barisal
Developed By Engineerbd.net
EngineerBD-Jowfhowo