

উজিরপুর প্রতিবেদক ॥
উজিরপুর উপজেলার সাতলা ইউনিয়নে ৮ বছরের শিশু ধর্ষণ মামলার আসামি মিলন রায় (৩৮) কে গ্রেফতার করেছে র্যাব-৮।গতকাল মঙ্গলবার গোপালগঞ্জ জেলার কোঠালীপাড়া উপজেলার শিকির বাজার থেকে রাত সাড়ে ৯ টার দিকে তাকে গ্রেফতার করা হয়।
মামলা ও ভুক্তভোগীর পরিবার সুত্রে জানা যায়, সাতলা ইউনিয়নের আলামদি ১নম্বর ওয়ার্ডের নিলকান্ত রায়ের ছেলে এক সন্তানের জনক মিলন রায় একই বাড়ির ৩য় শ্রেণির ছাত্রীকে ৪ মাস ধরে বিভিন্ন প্রলোভন দেখিয়ে ঘরে ডেকে নিয়ে একাধিকবার ধর্ষণ করে।
এ ঘটনায় ৬ মে উজিরপুর মডেল থানায় মিলন রায়ের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়। বরিশাল র্যাব- ৮ ও খুলনা র্যাব-৬ এর একটি দল গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার গোপালগঞ্জের কোঠালীপাড়া উপজেলার শিকির বাজার থেকে তাকে গ্রেফতার করে।
গ্রেফতারকৃতকে কোঠালীপাড়া থানায় হস্তান্তর করলে রাতেই কোঠালীপাড়া থানা পুলিশ উজিরপুর মডেল থানা পুলিশের হেফাজতে দেয়। বুধবার সকালে তাকে আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করা হয়েছে বলে নিশ্চিত করেছেন উজিরপুর মডেল থানার অফিসার ইনচার্জ আব্দুস সালাম।