১লা আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ রাত ১১:০৫

বসতঘরে ঢুকেছিল অপরূপ সুন্দর দুই কালনাগিনী, অতঃপর…

রিপোর্টার নামঃ
  • আপডেট সময় মঙ্গলবার, ১৭ জুন, ২০২৫
  • ৭০ সংবাদটি পঠিত

পটুয়াখালী সংবাদদাতা
পটুয়াখালীর কলাপাড়ায় একটি বসতঘর থেকে দুটি প্রাপ্তবয়স্ক কালনাগিনী সাপ উদ্ধার করা হয়েছে। এর মধ্যে একটির দৈর্ঘ্য প্রায় দুই ফুট।

মঙ্গলবার (১৭ জুন) দুপুরে উপজেলার চাকামাইয়া ইউনিয়নের দিত্তা গ্রামের কৃষক জব্বার মুন্সীর বসতবাড়ি থেকে সাপ দুটি উদ্ধার করা হয়।

পরে দিত্তা গ্রামের সংরক্ষিত বনে সাপ দুটি অবমুক্ত করা হয়। সাপ দুটি উদ্ধার করেন এনিমেল লাভারস অব পটুয়াখালীর সদস্যরা। এ সময় কলাপাড়া উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ইয়াসিন সাদীক উপস্থিত ছিলেন।

অ্যানিমেল লাভারস অব পটুয়াখালীর সদস্য মাসুদ হাসান বলেন, দুপুরে কলাপাড়া উপজেলার চাকামইয়া ইউনিয়নের দিত্তা গ্রামের জব্বার মুন্সির বাড়িতে সাপ দেখতে পেয়ে স্থানীয়রা আতঙ্কিত হয়ে পড়ে। পরে আমাদের খবর দেওয়া হলে সহকারী কমিশনার (ভূমি) ইয়াসিন সাদীকের নেতৃত্বে সেখানে গিয়ে সাপ দুটি উদ্ধার করি। তবে সাপগুলো কোনো ধরনের আহত না হওয়ায় অবমুক্ত করা হয়েছে।

অ্যানিমেল লাভারস অব পটুয়াখালীর কলাপাড়া শাখার টিম লিডার বায়জিদ মুন্সী বলেন, সাপগুলোর বাংলা নাম কালনাগিনী। গ্রাম্য ভাষায় সুন্দরী নামেও ডাকা হয়। দুপুরে সাপ দুটি উদ্ধার করি। আসলে মানুষের জন্য এ প্রাণী ক্ষতিকর নয়। এ ছাড়া বেশিরভাগ সাপই মানুষের জন্য উপকারী। কিন্তু আমরা না বুঝে বিষমুক্ত অনেক সাপ মেরে ফেলি। এ কাজ আমাদের পরিবেশের জন্য মারাত্মক হুমকি। তবে যে কোনো স্থানে সাপ দেখা গেলে আমাদের খবর দিলেই সেগুলো আমরা উদ্ধার করব। শুধু সাপ নয় আমরা বিপদগ্রস্ত সব প্রাণীর পাশে দাঁড়াব।

এ বিষয়ে কলাপাড়া উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ইয়াসীন সাদেক বলেন, এনিমেল লাভারস অব পটুয়াখালী সংগঠনটির সহায়তায় দুটি সাপ উদ্ধার করেছে। পরে তা অবমুক্ত করা হয়েছে।

সোস্যাল মিডিয়ায় শেয়ার করুন ...

এই বিভাগের আরো খবর...
© All rights Reserved © 2025 Rising Barisal
Developed By Engineerbd.net
EngineerBD-Jowfhowo