৪ঠা আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ রাত ৪:১৬

ঈদযাত্রায় ভোগান্তির বদলে স্বস্তি, নেতৃবৃন্দসহ জনগনের সাথে জিয়াউদ্দিন সিকদারের শুভেচ্ছা বিনিময়

রিপোর্টার নামঃ
  • আপডেট সময় রবিবার, ৮ জুন, ২০২৫
  • ২২২ সংবাদটি পঠিত
{"remix_data":[],"remix_entry_point":"challenges","source_tags":["local"],"origin":"unknown","total_draw_time":0,"total_draw_actions":0,"layers_used":0,"brushes_used":0,"photos_added":0,"total_editor_actions":{},"tools_used":{},"is_sticker":false,"edited_since_last_sticker_save":false,"containsFTESticker":false}

মাইদুল হাসানঃ

ঈদে বাড়ির ফেরার টান মানুষের সহজাত। আর বাড়ি ফেরাই যেন ঈদ উৎসবের সবচেয়ে সেরা আনন্দ। বছরজুড়ে স্বপ্নেরা অপেক্ষা করে চেনা পথের বহুদূরে থাকা তাদের স্বপ্নপুরে যাওয়ার। স্বপ্নপুরে এইযাত্রা এই দেশের মানুষের জন্য খুব কমই নির্বিঘ্ন ও আরামদায়ক ছিল।দক্ষিনাঞ্চলের লাখো মানুষের ভোগান্তি কমিয়ে দিয়েছেন বরিশাল মহানগর বিএনপি নেতা এবং বরিশাল সড়ক পরিবহন মালিক গ্রুপের সভাপতি জিয়াউদ্দিন সিকদারের কৌশলী পদক্ষেপ।বাস মালিক এবং শ্রমিকদের টিম গঠন করে সর্বক্ষনিক নজরদারি এবং জিয়াউদ্দিন সিকদার নিজে থেকে সবকিছু পর্যবেক্ষণের ফলে কমে যায় ঘরমুখো লাখো মানুষের ভোগান্তি। ঈদযাত্রায় যাত্রী সেবা নিশ্চিতে সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে বরিশাল সড়ক পরিবহন মালিক গ্রুপ। যাত্রীরা নির্বিঘ্নে গন্তব্যে পৌছাতে সবধরণের সেবায় কঠোর ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। বরিশালের অভ্যন্তরীণ যোগাযোগ ব্যবস্থায় নগরীর রুপাতলী বাসট্যান্ডমুখী হন লাখো যাত্রীরা।এবারে ঈদযাত্রা সহজতর ও শতভাগ পরিবহনে সেবা নিশ্চিতে আইনশৃঙ্খলা বাহিনীর পাশাপাশি সজাগ রয়েছে পরিবহন মালিক গ্রুপের নেতারাও। এরই ধারাবাহিকতায় গতকাল সংগঠনের সভাপতি মো: জিয়াউদ্দিন সিকদার নিজেই রুপাতলী বাস টার্মিনালের প্রত্যেকটি কাউন্টার পরিদর্শন করেছেন।জিয়া উদ্দিন সিকদার নিজে মালিক সদস্য ও শ্রমিকদের নিয়ে কাউন্টার পরিদর্শন ও যাত্রীদের সাথে ঈদ শুভেচ্ছা বিনিময় করেছেন। এসময় তিনি যাত্রীদের সেবার বিষয়ে অবগত হন। যাত্রীরা জানান, গত বছর ঈদে এ টার্মিণাল থেকে স্বাভাবিক ভাড়ার চেয়ে তুলনামুলক ভাড়া বৃদ্ধি করে আদায় করা হয়েছে। কিন্ত এ বছর স্বাভাবিকভাবে নির্ধারিত ভাড়াই নিচ্ছেন কাউন্টারের সদস্যরা।এছাড়া সেবার মানও অনেকটা বৃদ্ধি পেয়েছে বলে জানান তারা।এদিকে সরেজমিন পরিদর্শনের মাধ্যমে পরিবহন শ্রমিক ও সংশ্লিষ্টদের সাথে যাত্রীসেবা শতভাগ নিশ্চিতের আহবান জানান।একাধিক যাত্রী জানান, স্বৈরাচারি আওয়ামী লীগের সময়ে এ বাসস্ট্যান্ডে ভাড়া ছিল অতিরিক্ত। এছাড়া বিভিন্ন সময়ে যাত্রীদের সাথে অসদাচরণ করা হতো। আওয়ামী লীগ ও তাদের দোসররা পালিয়ে যাওয়ায় এবছর নতুন নেতৃত্বে যেন প্রাণ ফিরে পেলো রুপাতলী টার্মিনালটি। স্বস্তির ঈদযাত্রায় ভুমিকা রাখছে তারা।একাধিক যাএী হাত তুলে আল্লাহর কাছে দোয়া প্রার্থনা করেন জিয়াউদ্দিন সিকদারের জন্য।

সকালে জাতীয় ঈদগাহ ময়দানে নামাজ আদায় শেষে সর্বস্তরের মানুষের সাথে ঈদ শুভেচ্ছা বিনিময় করেন বরিশাল মহানগর বিএনপির সদস্য সচিব জিয়াউদ্দিন সিকদার জিয়া।
বিএনপি’র মাননীয় ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান’র নির্দেশনা মোতাবেক পবিত্র ঈদুল আযহা উপলক্ষে মহানগর বিএনপি-অংঙ্গ ও সহযোগী সংগঠনের সকল পর্যায়ের নেতৃবৃন্দসহ সাধারন জনগনের সাথে দিনভর শুভেচ্ছা বিনিময় করেন তিনি।শত ব্যস্ততার মাঝেও ঘরমুখো মানুষের সার্বক্ষনিক তদারকি করার জন্য প্রশংসায় ভাসছেন মৃত্যুঞ্জয়ী নেতা জিয়াউদ্দিন সিকদার জিয়া।

সোস্যাল মিডিয়ায় শেয়ার করুন ...

এই বিভাগের আরো খবর...
© All rights Reserved © 2025 Rising Barisal
Developed By Engineerbd.net
EngineerBD-Jowfhowo