৫ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ সকাল ৬:১৮

এনসিপি নেত্রীর সঙ্গে অসদাচরণ করায় দুই পুলিশ সদস্য ক্লোজড

রিপোর্টার নামঃ
  • আপডেট সময় মঙ্গলবার, ৩ জুন, ২০২৫
  • ৫২ সংবাদটি পঠিত

পটুয়াখালী সংবাদদাতা ॥
পটুয়াখালীতে বৈষম্যবিরোধী আন্দোলনের সংগঠক ও জাতীয় নাগরিক পার্টির নেত্রী জিনাত জাহানের সাথে পুলিশের অসদাচরণের অভিযোগ পাওয়া গেছে।

এ ঘটনায় গতকাল সোমবার জিনাত জাহান পুলিশ সুপারের কাছে লিখিত অভিযোগ করেন। ওইদিন রাতেই অভিযুক্ত পুলিশ কনস্টেবল জয় দাস ও আবু বকরকে ক্লোজড করে পুলিশ লাইনে সংযুক্ত করা হয়।

বিষয়টি নিশ্চিত করেছেন অতিরিক্ত জেলা পুলিশ সুপার সাজাদুল ইসলাম স্বজল।
লিখিত অভিযোগ সূত্রে জানা যায়, ১ জুন বিকেল ৫টা ২৫ মিনিটে তিনি মোবাইল সিম চুরি সংক্রান্ত একটি সমস্যার সমাধানে পটুয়াখালী সদর থানায় যান।

এ সময় থানায় উপস্থিত সিভিল পোশাকধারী পুলিশ সদস্য আবু বকর ও জয় দাসকে জানালে তারা প্রথমেই তার রাজনৈতিক পরিচয় জানতে চান।

জিনাত বলেন, তিনি জাতীয় নাগরিক পার্টির একজন সদস্য জানার পর ওই পুলিশ সদস্যরা দলের নাম বিকৃত করে উপহাস করেন এবং নেতৃবৃন্দ সম্পর্কে কটূক্তি করেন।

জিনাতের অভিযোগ, তারা তাকে দীর্ঘ সময় বসিয়ে রাখেন, বারবার অনুরোধের পরও কোনো সহযোগিতা করেননি এবং ঘটনাটিকে গুরুত্ব দিয়ে দেখেননি। পরে এসআই ইসরাইল ঘটনাস্থলে এসে তার সমস্যার সমাধান করেন এবং প্রয়োজনীয় তথ্য হোয়াটসঅ্যাপের মাধ্যমে পাঠাতে বলেন।

পটুয়াখালী জেলা অতিরিক্ত পুলিশ সুপার সাজাদুল ইসলাম স্বজল জানান, ভুক্তভোগী লিখিত অভিযোগ দিলে আমরা বিষয়টি তদন্ত করি। অপেশাদার আচরণের কারণে অভিযুক্ত দুই পুলিশ সদস্যকে থানা থেকে ক্লোজড করে পুলিশ লাইনে সংযুক্ত করা হয়।

সোস্যাল মিডিয়ায় শেয়ার করুন ...

এই বিভাগের আরো খবর...
© All rights Reserved © 2025 Rising Barisal
Developed By Engineerbd.net
EngineerBD-Jowfhowo