৪ঠা আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ সকাল ৯:২৬

ময়লার স্তূপে পড়ে থাকা ব্যাগে মিলল ৫টি মাথার খুলি ও কঙ্কাল

রিপোর্টার নামঃ
  • আপডেট সময় মঙ্গলবার, ৩ জুন, ২০২৫
  • ৫২ সংবাদটি পঠিত

অনলাইন ডেক্স

জামালপুরের দেওয়ানগঞ্জে ৫টি মাথার খুলিসহ মানুষের কঙ্কাল উদ্ধার করেছে পুলিশ।

মঙ্গলবার (৩ জুন) সকাল সাড়ে ১০টার দিকে দেওয়ানগঞ্জ বাজারের ময়লার স্তূপে পড়ে থাকা একটি কালো ব্যাগ থেকে এসব উদ্ধার করা হয়। বিষয়টি নিশ্চিত করেছেন দেওয়ানগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজমুল হাসান।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, মঙ্গলবার সকাল ১০টার দিকে দেওয়ানগঞ্জ বাজারে ময়লার স্তূপের পাশে একটি কালো ব্যাগ দেখতে পান স্থানীয়রা। ব্যাগ দেখে সন্দেহ হলে স্থানীয়রা পুলিশে খবর দেয়। পরে ওই কালো ব্যাগ থেকে ৪টি মাথার খুলিসহ কঙ্কালগুলো উদ্ধার করে পুলিশ। এরপর ঘটনাস্থলে ভিড় করে উৎসুক জনতা।

দেওয়ানগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজমুল হাসান বলেন, একটি ব্যাগ থেকে ৪টি মাথার খুলিসহ মানুষের কঙ্কাল উদ্ধার করা হয়েছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে কঙ্কাল চোর চক্র এগুলো চুরি করে কোথাও নিতে না পেরে ওইখানে ফেলে রেখে গেছে। তদন্ত করে ব্যাবস্থা নেয়া হবে।

সোস্যাল মিডিয়ায় শেয়ার করুন ...

এই বিভাগের আরো খবর...
© All rights Reserved © 2025 Rising Barisal
Developed By Engineerbd.net
EngineerBD-Jowfhowo