৪ঠা আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ সকাল ৯:২৬

টিসিবির ডিলারকে কুপিয়ে ৫ লাখ টাকা ছিনতাই

রিপোর্টার নামঃ
  • আপডেট সময় সোমবার, ২ জুন, ২০২৫
  • ৪১ সংবাদটি পঠিত

অনলাইন ডেক্স

আহত ব্যবসায়ী নজরুল ইসলাম হাওলাদার (৬০) বর্তমানে বরিশাল শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

আহত নজরুল ইসলাম ছোট প্রমর এলাকার মৃত গয়েজ উদ্দিন হাওলাদারের ছেলে। তিনি ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশ (টিসিবি)-এর ডিলার হিসেবে পণ্য বিক্রি করে বাড়ি ফিরছিলেন বলে জানিয়েছেন তার ছেলে সাব্বির হাওলাদার।

সাব্বির হাওলাদার জানান, আমরা টিসিবির ডিলার হিসেবে পণ্য বিক্রি করে রাতে বাড়ি ফিরছিলাম। আমার বাবা সাইকেল চালিয়ে সামনে যাচ্ছিলেন, আমি হেঁটে একটু পেছনে ছিলাম। হঠাৎ করে পাঁচ থেকে সাতজন দুর্বৃত্ত আমার বাবার ওপর মরিচের গুঁড়ো ছিটিয়ে ধারালো অস্ত্র দিয়ে এলোপাতাড়ি কুপিয়ে জখম করে। এরপর তারা বাবার কাছ থেকে ৫ লাখ টাকা ছিনিয়ে নেয়। এক পর্যায়ে আমাকে আক্রমণের চেষ্টা করলে আমি দৌড়ে পালিয়ে যাই। পরে এলাকাবাসী এসে বাবাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায়।

স্থানীয় বাসিন্দা নাজমুল হাসান টিটু বলেন, এ ঘটনায় আমরা সবাই আতঙ্কিত। এমন ঘটনা এলাকায় আগে কখনও ঘটেনি।

নলছিটি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুস সালাম বলেন, পরিবারের পক্ষ থেকে অভিযোগ দিতে বলা হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

সোস্যাল মিডিয়ায় শেয়ার করুন ...

এই বিভাগের আরো খবর...
© All rights Reserved © 2025 Rising Barisal
Developed By Engineerbd.net
EngineerBD-Jowfhowo