

রাইজিং ডেক্সঃ
আজ শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ৪৪তম শাহাদাৎ বার্ষিকী। ১৯৮১ সালের ৩০ মে চট্টগ্রাম সার্কিট হাউসে দেশি-বিদেশি ষড়যন্ত্রের অংশ হিসেবে সেনাবাহিনীর কিছু বিপথগামী সদস্য তাকে হত্যা করে।
জিয়াউর রহমান ছিলেন বাংলাদেশের স্বাধীনতার ঘোষক ও মুক্তিযুদ্ধের অন্যতম সেক্টর কমান্ডার এবং জেড ফোর্সের অধিনায়ক। তিনি বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) প্রতিষ্ঠাতা ও দেশের রাজনৈতিক জীবনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন। তার প্রতিষ্ঠিত বিএনপি বর্তমানে দেশের অন্যতম বৃহৎ রাজনৈতিক দল হিসেবে প্রতিষ্ঠিত।
বরিশালে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের শাহাদত বার্ষিকী উপলক্ষে বরিশাল মহানগর বিএনপির উদ্যোগে আলোচনা সভা ও দোয়া মোনাজাতসহ নানান আয়োজন করা হয়।এর পাশাপাশি অশ্বিনী কুমার হলে বই প্রদর্শনীর আয়োজন করে জিয়া স্মৃতি পাঠাগার বরিশাল মহানগর। প্রদর্শনীতে জিয়া কেনো জনপ্রিয়, ১৯ দফা কর্মসূচি, রাজনীতির হালচাল, জিয়াউর রহমানের নির্বাচিত ভাষণ, একজন জিয়াসহ ২০ ধরনের বিভিন্ন বই প্রদর্শন করা হয়।বিভিন্ন আয়োজনে উপস্থিত ছিলেন
মনিরুজ্জামান খান ফারুক, আহ্বায়ক, বিএনপি বরিশাল মহানগর।মৃত্যুঞ্জয়ী নেতা মোঃ জিয়াউদ্দিন সিকদার জিয়া,সদস্য সচিব, বিএনপি বরিশাল মহানগর এবং বরিশাল বিএনপির যুগ্ন আহ্বায়ক সদস্য ও অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ।