৩১শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ রাত ৩:৩৯

দিল্লি নয়, পিন্ডি নয়, নয় অন্য কোনো দেশ, সবার আগে বাংলাদেশ: তারেক রহমান

রিপোর্টার নামঃ
  • আপডেট সময় বুধবার, ২৮ মে, ২০২৫
  • ১৫৬ সংবাদটি পঠিত

অনলাইন ডেস্ক

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, “দিল্লি নয়, পিন্ডি নয়, নয় অন্য কোনো দেশ— সবার আগে বাংলাদেশ।”বুধবার (২৮ মে) বিকেলে রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে অনুষ্ঠিত “তারুণ্যের সমাবেশে” ভিডিও বার্তায় দেওয়া বক্তব্যে তিনি এই আহ্বান জানান। বক্তব্যে তারেক রহমান দেশপ্রেম ও জাতীয় স্বার্থকে প্রাধান্য দেওয়ার উপর জোর দেন এবং দলের নেতাকর্মীদের সেই চেতনায় উদ্বুদ্ধ হওয়ার আহ্বান জানান।

তিনি বলেন, “প্রিয় দেশবাসী, প্রিয় সমাবেশ, প্রিয় ভাই-বোনেরা, এবার আমি আপনাদের সামনে একটি ছোট্ট স্লোগান তুলে ধরতে চাই। মন দিয়ে দয়া করে সবাই শুনবেন। প্রথমে আমি স্লোগানটি বলব, মন দিয়ে শুনবেন। এরপর দ্বিতীয়বার আবার বলব, তখন আপনারা সকলে আমার সঙ্গে একসঙ্গে বলবেন।”

এরপর তিনি স্লোগানটি উচ্চারণ করেন- “দিল্লি নয়, পিন্ডি নয়, নয় অন্য কোনো দেশ—সবার আগে বাংলাদেশ।”

তারেক রহমান আরও বলেন, “প্রিয় সমাবেশ বলুন, প্রিয় দেশবাসী বলুন— দিল্লি নয়, পিন্ডি নয়, নয় অন্য কোনো দেশ, সবার আগে বাংলাদেশ।”

বিএনপির এই কর্মসূচিতে বিপুলসংখ্যক তরুণ-তরুণী, দলীয় নেতাকর্মী এবং সমর্থকেরা অংশ নেন। বক্তৃতার মাধ্যমে তারেক রহমান দলীয় নেতাকর্মীদের জাতীয়তাবাদী আদর্শে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান।

সোস্যাল মিডিয়ায় শেয়ার করুন ...

এই বিভাগের আরো খবর...
© All rights Reserved © 2025 Rising Barisal
Developed By Engineerbd.net
EngineerBD-Jowfhowo