৩১শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ রাত ৩:৩৭

ডিজিটাল মেশিনে মেপে গাঁজা বিক্রি, আটক ৪

রিপোর্টার নামঃ
  • আপডেট সময় রবিবার, ২৫ মে, ২০২৫
  • ১০৫ সংবাদটি পঠিত

বরগুনা সংবাদদাতা ॥

বরগুনার পাথরঘাটায় যৌথ অভিযানে ওজন মেশিনে গাঁজা মেপে বিক্রি করা চক্রের চার সদস্যকে আটক করেছে পুলিশ ও কোস্টগার্ড। এসময় তাদের কাছ থেকে জব্দ করা হয় আট কেজি গাঁজা এবং দুটি ডিজিটাল ওয়েট স্কেল।

গতকাল শনিবার রাত ৮টা থেকে রোববার সকাল ১০টা পর্যন্ত কোস্ট গার্ড স্টেশন পাথরঘাটা ও পাথরঘাটা থানার পুলিশের সমন্বয়ে কাকচিড়া ইউনিয়নের কাটাখালি বাজার সংলগ্ন এলাকায় এই অভিযান চালানো হয়।

আটক ব্যক্তিরা হলেন, কামরুজ্জামান বাবু (৩২), রুবেল মিয়া (৩১), শাহীন ব্যাপারী (৪১) ও আল-আমিন (২০)। এরা সবাই পাথরঘাটা উপজেলার বিভিন্ন গ্রামের বাসিন্দা।

কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার হারুন-অর-রশীদ বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, আটকদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নিতে পাথরঘাটা থানায় হস্তান্তর করা হয়েছে। তারা সবাই পেশাদার মাদক কারবারি।

সোস্যাল মিডিয়ায় শেয়ার করুন ...

এই বিভাগের আরো খবর...
© All rights Reserved © 2025 Rising Barisal
Developed By Engineerbd.net
EngineerBD-Jowfhowo