৪ঠা আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ সকাল ৭:৩২

স্বামী সংসার করতে না চাওয়ায় আদালতে শরীরে আগুন দিয়ে আত্মহত্যাচেষ্টা

রিপোর্টার নামঃ
  • আপডেট সময় রবিবার, ২৫ মে, ২০২৫
  • ১৫৮ সংবাদটি পঠিত

রাইজিং ডেক্স

স্বামী সংসার করতে না চাওয়ায় ঝালকাঠিতে আদালতের ভেতরেই নিজ শরীরে কেরসিন ঢেলে আগুন দিয়ে আত্মহত্যার চেষ্টা করেছেন এক গৃহবধূ। রোববার (২৫ মে) দুপুরে ঝালকাঠির চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের ভেতর এ ঘটনা ঘটে।

আদালত সূত্রে জানা গেছে, গত ১৭ মার্চ জেলার নলছিটি উপজেলার তিমিরকাঠি এলাকার আল-আমিন হাওলাদারের বিরুদ্ধে যৌতুকের দাবিতে মারধর করার অভিযোগে তার স্ত্রী নারী ও শিশু নির্যাতন দমন আইনে থানায় একটি মামলা দায়ের করেন। ওই মামলায় তার স্বামীকে জেল-হাজতে পাঠানো হয়।

রোববার দুপুরে জামিন শুনানির দিন ধার্য ছিলো। আদালতের কাঠগড়ায় তার স্বামীর সামনেই শরীরে কেরোসিন ঢেলে আগুন দিয়ে আত্মহত্যার চেষ্টা করেন ওই গৃহবধূ; সঙ্গে সঙ্গে পুলিশ এসে তাকে রক্ষা করে।

বিষয়টি নিশ্চিত করে ওই গৃহবধূর আইনজীবী অ্যাডভোকেট হোসেন আকন খোকন বলেন, ওই গৃহবধূ তার স্বামীর বিরুদ্ধে মামলা দায়ের করেছিলেন। পরে সেটির নারাজিও দিয়েছিলেন। আজ তার ধার্য তারিখ ছিলো। বিচারক এজলাসে আসার আগেই কাঠগড়ায় থাকা স্বামীর সামনে এ কাণ্ড ঘটান ওই নারী। স্বামী তাকে নিয়ে সংসার করতে না চাওয়ায় ওই গৃহবধূ এমন কাজ করে থাকতে পারেন বলে জানান আইনজীবী হোসেন আকন খোকন।

সোস্যাল মিডিয়ায় শেয়ার করুন ...

এই বিভাগের আরো খবর...
© All rights Reserved © 2025 Rising Barisal
Developed By Engineerbd.net
EngineerBD-Jowfhowo