৪ঠা আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ সকাল ৬:৩১

বরিশালে হাতকড়াসহ পালালেন ২ মাদক কারবারি

রিপোর্টার নামঃ
  • আপডেট সময় বুধবার, ২১ মে, ২০২৫
  • ৫১ সংবাদটি পঠিত

নিজস্ব প্রতিবেদকঃ

বরিশাল নগরীতে আটকের পর হাতকড়া পড়া অবস্থায় পালিয়েছেন দুই মাদক কারবারি। বুধবার (২১ মে) দুপুর ৩টার দিকে নগরের ভাটিখানা সাহাপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।

এরপর থেকে পুলিশ পলাতকদের খুঁজতে ওই এলাকায় চিরুনি অভিযান চালাচ্ছে। রাত সাড়ে ৮টা পর্যন্ত পলাতকদের আটক করা যায়নি।পলাতকরা হলেন মিরাজ ইসলাম ও রাসেল।

কাউনিয়া থানার সহকারী কমিশনার মো. মশিয়ার রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, মাদকবিরোধী অভিযানে আটক ৫ জনের মধ্যে দুজন হাতকড়াসহ পালিয়েছে। এ ঘটনায় মামলা দায়ের হবে।

জানা গেছে, সাহাপাড়া তালুকদার বাড়ি এলাকা থেকে মাদকসহ নাসির, মামুন, আল-আমিন, মিরাজ ও রাসেল নামক ৫ জনকে আটক করা হয়।দুজনকে হাতকড়া পড়িয়ে পুলিশের মোবাইল টিমের হাতে দেওয়া হয়। অভিযানকারী দল অপর ৩ জনকে নিয়ে সামনের দিকে যাচ্ছিল। পেছনে মোবাইল টিমের সঙ্গে থাকা জোড়া হাতকড়া লাগানো মিরাজ ও রাসেল কৌশলে পালিয়ে যায়।

সোস্যাল মিডিয়ায় শেয়ার করুন ...

এই বিভাগের আরো খবর...
© All rights Reserved © 2025 Rising Barisal
Developed By Engineerbd.net
EngineerBD-Jowfhowo