৩১শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ রাত ৩:৩৬

বরিশালে বিপুল পরিমান গাঁজাসহ আটক ১

রিপোর্টার নামঃ
  • আপডেট সময় বুধবার, ২১ মে, ২০২৫
  • ৫৩ সংবাদটি পঠিত

নিজস্ব প্রতিবেদক

বরিশাল-ঢাকা মহাসড়ক থেকে পাচারকালে প্লাস্টিকের ড্রামভর্তি গাঁজাসহ এক তরুণকে আটক করেছে পুলিশ। মঙ্গলবার দিবাগত গভীর রাতে তাকে আটক করা হয়।

আটক নয়ন তালুকদার (১৯) বাগেরহাটের মোড়লগঞ্জ থানার বহরবুনিয়া ইউনিয়নের উত্তর ফুলহাতা গ্রামের মিলন তালুকদারের ছেলে।

বরিশাল মহানগর পুলিশের এয়ারপোর্ট থানার ওসি মো. জাকির শিকদার বলেন, বরিশাল-ঢাক মহাসড়কের গড়িয়ারপাড় বাসস্ট্যান্ড এলাকায় পুলিশের একটি দল অভিযান করে।

সেখানে বানারীপাড়ার উদ্দেশ্যে যানবাহনের জন্য ড্রাম নিয়ে অবস্থান করা নয়নকে আটক করে। পরে ড্রামের মধ্যে থেকে ১০ কেজি গাঁজা উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় থানায় মামলা করা হয়েছে।

সোস্যাল মিডিয়ায় শেয়ার করুন ...

এই বিভাগের আরো খবর...
© All rights Reserved © 2025 Rising Barisal
Developed By Engineerbd.net
EngineerBD-Jowfhowo