২রা আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ রাত ১১:৩২

বরিশালে ভূমি অফিসে দালালকে কারাদণ্ড

রিপোর্টার নামঃ
  • আপডেট সময় সোমবার, ১৯ মে, ২০২৫
  • ৬০ সংবাদটি পঠিত

বাবুগঞ্জ সংবাদদাতা
বরিশালের বাবুগঞ্জ উপজেলা ভূমি অফিস থেকে এক দালালকে আটক করে সাজা প্রদান করেছেন ম্যমাণ আদালত।

সোমবার (১৯ মে) উপজেলা ভূমি অফিসে দালালি করতে আসা মো. তাওহিদুল ইসলামকে ভ্রাম্যমাণ আদালত বসিয়ে সাজা প্রদান করা হয়।

সেবাগ্রহীতাদের হয়রানি পূর্বক সরকারি কাজে বাঁধা প্রদান করায় ৭ দিন বিনাশ্রম কারাদণ্ড প্রদান করে সহকারী কমিশনার (ভূমি) কামরুন্নাহার তামান্না পরিচালিত ভ্রাম্যমাণ আদালত।

উপজেলা ভূমি অফিস সূত্রে জানা যায়, বাবুগঞ্জ ভূমি অফিসের বাহিরে একজন দালাল সেবাগ্রহীতার সঙ্গে বিপুল অর্থের চুক্তিতে মিউটিশন ( নামজারি) সম্পন্ন করার লক্ষ্যে এক ব্যাক্তির থেকে ৩৫ হাজার টাকা দাবি করে এবং অগ্রীম ১৫ হাজার টাকা গ্রহণ করে যেখানে সরকারি ফি ১১৭০ টাকা। তাকে হাতেনাতে ধরা হয় এবং দালালি ঘটনার সত্যতা নিশ্চিত হয়ে ওই কারাদণ্ড প্রদান করা হয়।

দালালমুক্ত ও হয়রানিমুক্ত ভূমিসেবা নিশ্চিতকরণে প্রশাসনের এ অভিযান অব্যাহত থাকবে বলেও জানান উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. ফারুক আহমেদ ।

সোস্যাল মিডিয়ায় শেয়ার করুন ...

এই বিভাগের আরো খবর...
© All rights Reserved © 2025 Rising Barisal
Developed By Engineerbd.net
EngineerBD-Jowfhowo