৫ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ দুপুর ১:৩২

বরিশাল মহানগর বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক নাসরিনের বাসভবনে হামলা

রিপোর্টার নামঃ
  • আপডেট সময় শুক্রবার, ১৬ মে, ২০২৫
  • ৫১ সংবাদটি পঠিত

এইচ আর হীরাঃ
বরিশাল মহানগর বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক আফরোজা খানম নাসরিনের বাসভবনে সন্ত্রাসী হামলার অভিযোগ পাওয়া গেছে। বৃহস্পতিবার (১৫ মে) রাত সাড়ে ১০টার দিকে নগরীর ২২ নম্বর ওয়ার্ডের কাজিপাড়া এলাকায় এই হামলার ঘটনা ঘটে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, রাত ১০টার কিছু পর ৩ থেকে ৪টি মোটরসাইকেলে করে কয়েকজন যুবক এসে নাসরিনের বাসার গেট, দরজা এবং জানালায় ধারালো অস্ত্র দিয়ে আঘাত করে। এসময় বাড়ির সামনের দেয়ালে লাগানো একটি ব্যানারও ছিঁড়ে ফেলা হয়।

হামলার সময় আফরোজা খানম নাসরিন বাসায় ছিলেন না। তিনি তার এক আত্মীয়কে দেখতে হাসপাতালে গিয়েছিলেন। ঘটনার পরপরই পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

হামলার প্রতিবাদে তাৎক্ষণিকভাবে নগরীর বিভিন্ন স্থানে বিক্ষোভ মিছিল বের করেন বিএনপির নেতাকর্মীরা। বিক্ষোভ মিছিল শেষে নেতাকর্মীরা বিএনপির দলীয় কার্যালয়ের সামনে গিয়ে ঘটনায় জড়িতদের শাস্তির দাবিও জানান।

 

 

ঘটনার বিষয়ে আফরোজা খানম নাসরিন সাংবাদিকদের জানান, “আমি বাসায় ছিলাম না, তবে বেশ কিছুদিন ধরেই আমাকে ফেসবুকে অপরিচিত লোকজন হুমকি দিচ্ছিল। তার ধারণা, সেই হুমকিদাতারাই এই হামলার পেছনে জড়িত।

তিনি আরও বলেন,আমি আল্লাহর উপর ভরসা রাখি,কাঁপনের কাপর মাথায় নিয়েই মাঠে নেমেছি। এসকল হুমকি ধামকি আমি ভয় পাইনা। যারা এই কর্মকাণ্ড করেছে তাদের আইনের আওতায় আনার দাবীও জানান তিনি।

বরিশাল কোতোয়ালি মডেল থানার ওসি মিজানুর রহমান জানিয়েছেন, পরিস্থিতি এখন স্বাভাবিক রয়েছে।
ঘটনাস্থলে পুলিশের একাধিক টিম তদন্তে কাজ করছে।

বেশ কয়েকদিন ধরে বরিশাল মহানগর এলাকায় একটি জমি দখলকে কেন্দ্র করে স্বেচ্ছাসেবক দলের সিনিয়র তিন নেতার সঙ্গে আফরোজা খানম নাসরিনের দ্বন্দ্ব চলে আসছিল।

এই ইস্যু কেন্দ্রীয় বিএনপিতেও পৌঁছায়, আর তারই ধারাবাহিকতায় নগরীতে হয়েছে পাল্টাপাল্টি মানববন্ধন ও সংবাদ সম্মেলন।

সবশেষ, গত মঙ্গলবার (১৩ মে) সন্ধ্যায় বিএনপির কেন্দ্রীয় সহ-দপ্তর সম্পাদক মুহম্মদ মুনির হোসেন স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে মহানগর বিএনপির যুগ্ম আহ্বায়ক জসিম উদ্দিন খান ও মাহফুজুর রহমানকে শোকজ করেছে দলটি। বিজ্ঞপ্তিতে বিএনপির নয়াপল্টনস্থ কেন্দ্রীয় কার্যালয়ে লিখিত জবাব জমা দেওয়ার নির্দেশ করা হয়।

এসব ঘটনার মাঝেই আফরোজা খানম নাসরিনের বাসভবনে হামলার ঘটনাটি রাজনৈতিক অঙ্গনে নতুন করে চাঞ্চল্যের সৃষ্টি করেছে। স্থানীয় নেতাকর্মীদের অনেকে মনে করছেন, এটি নিছক কোনো বিচ্ছিন্ন ঘটনা নয়, বরং চলমান রাজনৈতিক উত্তেজনারই অংশ। তদন্ত শেষে আসল কারণ সামনে আসবে বলে প্রত্যাশা সবার।

সোস্যাল মিডিয়ায় শেয়ার করুন ...

এই বিভাগের আরো খবর...
© All rights Reserved © 2025 Rising Barisal
Developed By Engineerbd.net
EngineerBD-Jowfhowo