৫ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ দুপুর ১:৩৪

পালিয়ে গেলেন ছাত্রলীগ নেতা, ৪ পুলিশ সদস্য ক্লোজড

রিপোর্টার নামঃ
  • আপডেট সময় বৃহস্পতিবার, ১৫ মে, ২০২৫
  • ১১৮ সংবাদটি পঠিত

রাইজিং ডেক্সঃ

ব‌রিশাল নগরী‌তে জনতার হা‌তে আটক নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগ নেতা খা‌লেদ খান র‌বিন পু‌লিশ হেফাজত থেকে পা‌লি‌য়ে গে‌ছে। এ ঘটনায় মে‌ট্রোপ‌লিটন পু‌লি‌শের স্টিমার ঘাট পু‌লিশ ফাঁ‌ড়ি ইনচার্জ এসআই রেজা, এ‌টিএসআই মাহাবুবসহ ৪ পু‌লিশ সদস্যকে ক্লোজড করা হ‌য়েছে।

বুধবার (১৪ মে) রা‌তে বিষয়‌টি নি‌শ্চিত ক‌রে‌ছেন পু‌লিশ ক‌মিশনার শ‌ফিকুল ইসলাম।

তি‌নি জানান, নগরীর আমতলার মো‌ড় এলাকায় জনতা মারধর ক‌রে ব‌রিশাল সদর উপ‌জেলার চরকাউয়া ইউ‌নিয়ন ছাত্রলী‌গের সভাপ‌তি খা‌লেদ খান র‌বিন‌কে। তখন আহত অবস্থায় পু‌লিশ তা‌কে চি‌কিৎসার জন্য শেবা‌চিম হাসপাতা‌লে নি‌য়ে যাওয়া হয়। সেখান থে‌কে সে কৌশ‌লে পা‌লি‌য়ে যায়। এ ঘটনায় দায়িত্ব অবহেলায় চারজনের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়েছে।

সোস্যাল মিডিয়ায় শেয়ার করুন ...

এই বিভাগের আরো খবর...
© All rights Reserved © 2025 Rising Barisal
Developed By Engineerbd.net
EngineerBD-Jowfhowo