৫ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ সকাল ৬:১৮

বরিশালে শহীদ পরিবারের অনুকূলে সঞ্চয়পত্র বিতরণ

রিপোর্টার নামঃ
  • আপডেট সময় সোমবার, ১২ মে, ২০২৫
  • ৫৯ সংবাদটি পঠিত

স্টাফ রিপোটারঃ

জুলাই-আগস্ট গণঅভ্যুত্থানে বরিশাল জেলার শহীদ পরিবারের অনুকূলে সঞ্চয়পত্র বিতরণ করা হয়েছে। সোমবার সকালে জেলা প্রশাসকের সভাকক্ষে এ আয়োজন করা হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জেলা প্রশাসক মোহাম্মদ দেলোয়ার হোসেন।

জেলা প্রশাসক বলেন, মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের পক্ষ থেকে জুলাই-আগস্ট গণঅভ্যুত্থানে শহীদ পরিবারের অনুকূলে পর্যায়ক্রমে ৩০ লাখ টাকা করে প্রদান করা হবে।

তারই ধারাবাহিকতায় জেলার ৩০টি শহীদ পরিবারের মধ্যে ১৫ টি পরিবারের অনুকূলে ১০ লাখ টাকা করে সঞ্চয়পত্র প্রদান করা হয়। গণঅভ্যুত্থানে শহীদ পরিবারের দায়িত্ব সরকার নিয়েছে। তাঁদের পরিবারকে সহায়তা করার জন্য জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশন ও জুলাই গণঅভ্যুত্থান অধিদপ্তর গঠন করা হয়েছে।
এছাড়া স্ব স্ব জেলায় জেলা প্রশাসন ও জেলা পুলিশ নিজ উদ্যোগে শহীদ পরিবারকে সহায়তা প্রদান করে যাচ্ছে।

তিনি বলেন, টাকা বা সহযোগিতা করে আপনাদের সন্তান-স্বামী হারানোর ক্ষতি পূরণ করা যাবে না। তারপরও আপনাদেরকে দেওয়া সহায়তা যথাযথ ব্যবহারের অনুরোধ জানাচ্ছি। এসময় তিনি যেকোন প্রয়োজনে শহীদ পরিবারের পাশে থাকার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন।

অতিরিক্ত জেলা প্রশাসক লুসিকান্ত হাজংয়ের সঞ্চালনায় অনুষ্ঠানে অতিরিক্ত পুলিশ সুপার আলাওল হাসান, উপজেলা নির্বাহী কর্মকর্তাবৃন্দ, শহিদ পরিবারের সদস্য, সরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও গণমাধ্যমকর্মী উপস্থিত ছিলেন।

সোস্যাল মিডিয়ায় শেয়ার করুন ...

এই বিভাগের আরো খবর...
© All rights Reserved © 2025 Rising Barisal
Developed By Engineerbd.net
EngineerBD-Jowfhowo