২রা আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ রাত ১২:১৭

বরিশাল বিআরটিএতে দুদকের হানা, দালালের কারাদণ্ড

রিপোর্টার নামঃ
  • আপডেট সময় বুধবার, ৭ মে, ২০২৫
  • ১০৮ সংবাদটি পঠিত

নিজস্ব প্রতিবেদকঃ

বরিশাল বিআরটিএ অফিস থেকে আটক দালালকে কারাদণ্ড ও জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত। আজ বুধবার দুপুরে বিআরটিএ অফিসে দুর্নীতি দমন কমিশনের একটি দল অভিযান করে ওই দালালকে আটক করে। পরে তাকে কারাদণ্ড দেন বরিশাল জেলা প্রশাসক কার্যালয়ের সহকারী কমিশনার রবিউল হাসান ভূঁইয়া।দণ্ডিত সঞ্জীব কুমার দাস (৪৪) নগরীর ৮ নম্বর ওয়ার্ড দপ্তরখানা এলাকার বাসিন্দা শম্ভুনাথ দাসের ছেলে।

অভিযান পরিচালনাকারী দুদক বরিশাল সমন্বিত জেলা কার্যালয়ের সহকারী পরিচালক রাজ কুমার সাহা বলেন, মোটরসাইকেলের রেজিস্ট্রেশন করতে আসা গ্রাহকদের কাছ থেকে ঘুষ নেয়া হয়। এ অভিযোগে বিআরটিএ বরিশাল সার্কেল অফিসে অভিযান পরিচালনা করা হয়। এ সময় দুদকের ছদ্মবেশী এক কর্মকর্তার কাছে দুটি পেশাদার ড্রাইভিং লাইসেন্সের জন্য ২১ হাজার টাকা দাবি করেন আটক দালাল। পরে ঘটনাস্থলে উপস্থিত দুদক কর্মকর্তারা তাকে হাতেনাতে আটক করে।পরে ভ্রাম্যমান আদালত আটক দালাল সঞ্জীব কুমার দাসকে এক মাসের কারাদণ্ড ও ২০০ টাকা জরিমানা করেন।দুদক পরিচালক আরও বলেন, এই দালাল চক্রের সাথে উক্ত অফিসের কেউ জড়িত আছে কিনা তা খতিয়ে দেখে পরবর্তী ব্যবস্থা গ্রহণ করা হবে।

সোস্যাল মিডিয়ায় শেয়ার করুন ...

এই বিভাগের আরো খবর...
© All rights Reserved © 2025 Rising Barisal
Developed By Engineerbd.net
EngineerBD-Jowfhowo