৩রা আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ রাত ১:২৩

বরিশালে আন্দোলনরত ডিপ্লোমা নার্সদের ওপর হামলায় আহত ৪

রিপোর্টার নামঃ
  • আপডেট সময় মঙ্গলবার, ৬ মে, ২০২৫
  • ৭১ সংবাদটি পঠিত

নিজস্ব প্রতিবেদকঃ

বরিশালে আন্দোলনরত ডিপ্লোমা নার্সদের ওপর হামলার ঘটনা ঘটেছে। মঙ্গলবার বেলা ১১টার দিকে বরিশাল নার্সিং ইনস্টিটিউটের গেটে হওয়া এ ঘটনায় আহত হয়েছেন চার নার্স। তারা বর্তমানে শেরে-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন। আহতদের মধ্যে তিনজনের পরিচয় পাওয়া গেছে। তারা হলেন- লিমা রায়, রুহুল আমিন ও পায়েল হালদার। আন্দোলনরত ডিপ্লোমা নার্সদের অভিযোগ, বিএসসি নার্সরা তাদের ওপর এ হামলা চালিয়েছে।জানা গেছে, ডিপ্লোমা নার্সদের ডিগ্রি সমমান প্রদান এবং যোগ্যতাসম্পন্নদের চাকরিতে অগ্রাধিকার দেওয়ার দাবিতে আন্দোলন করে আসছেন। আন্দোলনের অংশ হিসেবে মঙ্গলবার থেকে কমপ্লিট শাটডাউনে যায় তারা। কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে আজ সকালে বরিশাল নার্সিং ইনস্টিটিউটের গেট তালা দিয়ে কমপ্লিট শাটডাউন আন্দোলন করতে থাকেন ডিপ্লোমা নার্সরা।

বেলা ১১টার দিকে কয়েকজন শিক্ষক এসে তাদেরকে তালা খুলে দিতে বলে। অন্যথায় ক্যাম্পাসে পুলিশ ডাকা হবে বলে হুমকি দেয়। এরপর দেশীয় অস্ত্র নিয়ে আন্দোলনরতদের ওপর হামলা চালায় বিএসসি নার্সরা। পিটিয়ে আহত করে চারজনকে। একপর্যায়ে আন্দোলনরতরা সংঘবদ্ধ হয়ে ধাওয়া দিলে হামলাকারীরা পালিয়ে যান।

এদিকে, হামলার প্রতিবাদে ক্যাম্পাসে বিক্ষোভ সমাবেশ করেছেন শিক্ষার্থীরা। বিষয়টি সম্পর্কে জানতে কলেজ প্রশাসনের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও তারা কথা বলতে রাজি হননি। কোতয়ালী মডেল থানার ওসি মিজানুর রহমান বলেন, ‘খবর পেয়ে সেখানে পুলিশ পাঠানো হয়েছে। বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। শিক্ষকরা আন্দোলনরতদের সঙ্গে কথা বলছেন। আশা করছি শিগগিরই সমস্যার সমাধান হয়ে যাবে।

সোস্যাল মিডিয়ায় শেয়ার করুন ...

এই বিভাগের আরো খবর...
© All rights Reserved © 2025 Rising Barisal
Developed By Engineerbd.net
EngineerBD-Jowfhowo