২রা আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ সন্ধ্যা ৬:৪৮

আন্দোলন সংগ্রামে পালিয়ে যায়নি বরিশাল মহানগর বিএনপি – জিয়া উদ্দিন সিকদার

রিপোর্টার নামঃ
  • আপডেট সময় বৃহস্পতিবার, ১ মে, ২০২৫
  • ২০৫ সংবাদটি পঠিত

মাইদুল হাসানঃ
মহান মে দিবস উপলক্ষে বরিশালে শ্রমিক সমাবেশে সদস্য সচিব জিয়া উদ্দিন সিকদার জিয়া বলেন আন্দোলন সংগ্রামে পালিয়ে যায়নি বরিশাল মহানগর বিএনপি বৃহস্পতিবার (১ মে) সকালে বরিশাল জেলা ও মহানগর শ্রমিক দলের আয়োজনে নগরীর সদর রোডে মহাত্মা অশ্বিনী কুমার হলে শ্রমিক সমাবেশে এসব কথা বলেন তিনি।সমাবেশে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবীর রিজভী বলেছেন, শেখ হাসিনা ওসামা বিন লাদেনের খালাতো বোন। ২২৭ মামলার আসামি হয়ে ভারতে পলাতক রয়েছেন। সেখানে থেকে ওসামা বিন লাদেনের মতো ভিডিয়ো বার্তা দিচ্ছেন। আর ওই বার্তায় মামলার বাদীদের ভয়-ভীতি দেখানো হচ্ছে।
মহানগর শ্রমিক দল আহ্বায়ক মো. ফয়েজ আহমেদ খানের সভাপতিত্বে প্রধান বক্তা ছিলেন বিএনপি জাতীয় নির্বাহী কমিটির স্বাস্থ্যবিষয়ক সম্পাদক ডা. মো. রফিকুল ইসলাম, বিশেষ অতিথি ছিলেন বিএনপির বরিশাল বিভাগীয় সহসাংগঠনিক সম্পাদক আকন কুদ্দুসুর রহমান, মাহবুবুল হক নান্নু, জেলা বিএনপি আহ্বায়ক আবুল হোসেন খান, বিএনপির জাতীয় কমিটির সদস্য হাসান মামুন, সহ-বন ও পরিবেশ সম্পাদক কাজী রওনাকুল ইসলাম টিপু, মহানগর বিএনপির আহ্বায়ক মনিরুজ্জামান খান ফারুক, সদস্যসচিব জিয়া উদ্দিন সিকদার, মহানগর শ্রমিক দল সদস্যসচিব শহিদুল ইসলাম, জেলা শ্রমিক দলের সদস্যসচিব সাইফুল ইসলাম প্রমুখ।

সোস্যাল মিডিয়ায় শেয়ার করুন ...

এই বিভাগের আরো খবর...
© All rights Reserved © 2025 Rising Barisal
Developed By Engineerbd.net
EngineerBD-Jowfhowo