৩রা আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ রাত ২:২৬

ভারী বৃষ্টিতে বরগুনায় ধসে পড়লো লোহার ব্রিজ

রিপোর্টার নামঃ
  • আপডেট সময় বুধবার, ৩০ এপ্রিল, ২০২৫
  • ৪৯ সংবাদটি পঠিত

বরগুনা প্রতিনিধিঃ

বরগুনা সদর উপজেলার ৯নং এম বালিয়াতলী ইউনিয়নে ভারী বৃষ্টিতে ধসে পড়ছে একটি লোহার পুল। ব্রিজটি ধসে পড়ায় কয়েক হাজার মানুষ সদরের সঙ্গে যোগাযোগ থেকে বঞ্চিত হয়ে পড়েছে। সেই সঙ্গে বিপাকে পড়েছে বিদ্যালয়গামী ছাত্র ছাত্রীরা। মঙ্গলবার (২৯ এপ্রিল) সকালে এ ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা যায়, ভারী বৃষ্টির আঘাতে বরগুনার এম বালিয়াতলী ইউনিয়নের ৯ নং ওয়ার্ডের পালের বালিয়াতলী গ্রামে আগাপাড়া খালের উপর নির্মিত লোহার পুলটি ধসে খালে পড়ে যায়। ২০০৪ সালে নির্মাণ করা লোহার পুলটি নড়বড়ে ছিল বলে এলাকাবাসী জানান। তাদের দাবি দ্রুত বিকল্প ব্যবস্থা চালু না হলে চরম ভোগান্তিতে পড়বে এলাকার নারী ও শিশু সহ কয়েক হাজার মানুষ।
এ বিষয়ে প্রভাষক ফারুক আহমেদ বলেন, আগাপাড়া, ছোনবুনিয়া গ্রামের মানুষজন বরগুনা সদর সহ বাজারে যাতায়াত করতো। পুলটির পশ্চিম পাড়ে পালের বালিয়াতলী সরকারি বিদ্যালয়গামী এবং রাখাইন পাড়া মাধ্যমিক বিদ্যালয়গামী শত শত চরম ভোগান্তিতে পড়বে। তাই দ্রুত এখানে বিকল্প ব্যবস্থা গ্রহণের দাবি সংশ্লিষ্ট কর্তৃপক্ষের নিকট।এবিষয়ে বরগুনা জেলা প্রশাসক মোহাম্মদ শফিউল আলম বলেন, লোহার পুল ধসে পড়ার বিষয়টি শুনেছি। এব্যাপারে সদর উপজেলা নির্বাহী কর্মকর্তাকে বিকল্প ব্যবস্থা গ্রহণের নির্দেশনা দেয়া হয়েছে।

সোস্যাল মিডিয়ায় শেয়ার করুন ...

এই বিভাগের আরো খবর...
© All rights Reserved © 2025 Rising Barisal
Developed By Engineerbd.net
EngineerBD-Jowfhowo