

মাইদুল হাসানঃ
মে দিবস দিনটি সকল শ্রমজীবী মানুষের কাছে একটি গুরুত্বপূর্ণ ও ঐতিহাসিক দিন। মে দিবসের রয়েছে একটি বেদনাদায়ক ইতিহাস। এই দিনেই শ্রমিকের রক্তে রঞ্জিত হয়েছিল রাজপথ। এই বেদনাবহ দিনটির ওপর ভিত্তি করেই শ্রমজীবী মানুষ আদায় করতে পেরেছিল তাদের অধিকার, সামাজিক মর্যাদা ও দৈনিক একটি সুনির্দিষ্ট কর্মঘণ্টা। এই দিনটির মাধ্যমেই শ্রমিকরা পেয়েছিল তাদের অধিকার আদায়ের ভিত্তি ও পুঁজি।ঐতিহাসিক মহান “মে দিবস” এর কর্মসূচি সফল করার লক্ষ্যে বরিশাল মহানগর বিএনপি ও মহানগর শ্রমিক দল’র যৌথ উদ্যোগে ৩০টি ওয়ার্ডে প্রস্তুতি সভার সিদ্ধান্ত গৃহীত হয়। তারই ধারাবাহিকতায় ২৮ শে এপ্রিল সোমবার সকাল ১১ ঘটিকায় সদর রোড বিএনপি দলীয় কার্যালয়ে ১৪,১৫,১৬,১৭,১৮ ও ১৯ নং ওয়ার্ড বিএনপি এবং অঙ্গ ও সহযোগী সংগঠন’র নেতৃবৃন্দের সাথে প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়। পরবর্তীতে বাদ আসর, পূর্ব বগুড়া রোড জামে মসজিদে, বরিশাল মহানগর বিএনপি’র আহবায়ক কমিটির সম্মানিত ১ নং সদস্য জনাব ওমায়ের ইবনে গোলাম কাদির স্বপন’র আশু রোগ মুক্তি কামনায় ১৭ নং ওয়ার্ড বিএনপি এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের উদ্যোগে দোয়া-মোনাজাত। তৎপরবর্তীতে বিকাল ৫ঃ৩০ মিনিটে পোর্ট রোড মাছ ঘাটে ৮,৯,১০,১১,১২ ও ১৩ নং ওয়ার্ড বিএনপি এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দের সাথে প্রস্তুতি সভা হয়। সর্বশেষ সন্ধ্যা ৭ঃ৩০ মিনিটে কলেজিয়েট মাধ্যমিক বিদ্যালয়ে ২০,২১,২২ ও ২৭ নং ওয়ার্ড বিএনপি এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দের সাথে প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়।
উক্ত সভায় উপস্থিত ছিলেন মনিরুজ্জামান খান ফারুক আহ্বায়ক বি এন পি বরিশাল মহানগর,বরিশাল মহানগর বিএনপি’র বিপ্লবী সদস্য সচিব,মৃত্যুঞ্জয়ী নেতা জিয়াউদ্দিন সিকদার জিয়া সহ বরিশাল মহানগর বি এন পি ও শ্রমিক দলের বিভিন্ন নেতৃবৃন্দ।