২রা আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ সন্ধ্যা ৬:৩৯

পুরুষাঙ্গ কেটে ফেললেন যুবক

রিপোর্টার নামঃ
  • আপডেট সময় সোমবার, ২৮ এপ্রিল, ২০২৫
  • ৬৪ সংবাদটি পঠিত

পিরোজপুর প্রতিনিধিঃ

পিরোজপুরের নাজিরপুরে নিজের পুরুষাঙ্গ কেটে ফেললেন মো. বায়েজিদ শিকদার (২৮) নামের এক যুবক। রবিবার দুপুরে নিজ বাড়িতে বসে ওই যুবক এ ঘটনা ঘটান। পরে মুমূর্ষু অবস্থায় খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে তাকে নিয়ে যাওয়া হয়।
বায়োজিত শিকদার নাজিরপুর উপজেলার মাটিভাঙ্গা ইউনিয়নের দক্ষিন বানিয়ারী গ্রামের বাসিন্দা। পরিবার বলছেন বায়োজিত অনেকদিন ধরে মানসিক ভারসম্যহীন ছিলেন।
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসক ডাক্তার শিমুল কৌশিক সাহা বলেন, দুপুরে ওই যুবকে হাসপাতালে চিকিৎসার জন্য নিয়ে আসা হয়। তার পুরুষাঙ্গ সম্পূর্ন কেটে বিচ্ছিন্ন করা হয়েছে। তার অবস্থা গুরুতর হওয়ায় তাকে প্রাথমিক চিকিৎসা শেষে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
ওই যুবকের চাচি জানান, যুবকের বাবা মাঠে ধান কাটার কাজে ও মা পরিবারের কাজে ব্যস্ত ছিলেন। দুপুরে তিনি তার নিজ বাড়িতে দরজা আটকে নিজের পুুরুষাঙ্গ কেটে বিচ্ছিন্ন করে ফেলেন। এতে গুরুতর আহত হলে পরিবারের লোকজন তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসেন।
তিনি আরও জানান, বায়োজিত মানসিক ভারসম্যহীন ছিলেন। গত বছর তিনি আত্মহত্যা করতে বাড়ির ছাদ থেকে লাফিয়ে আহত হয়েছিলেন।নাজিরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাহমুদ আল ফরিদ ভুইয়া বলেন, ‘ঘটনাটি শুনেছি। এ বিষয়ে আমার পরিবারের সঙ্গে যোগাযোগ করছি।

সোস্যাল মিডিয়ায় শেয়ার করুন ...

এই বিভাগের আরো খবর...
© All rights Reserved © 2025 Rising Barisal
Developed By Engineerbd.net
EngineerBD-Jowfhowo