

পবিত্র মাহে রমজান ও ঈদুল ফিতর উপলক্ষে রাজাবাড়ী ইউনিয়ন বাসী সহ দেশবাসীকে শুভেচ্ছা ও অভিনন্দন এবং মোবারকবাদ জানিয়েছেন রাজাবাড়ী আওয়ামী যুবলীগের রায়হান উদ্দীন শেখ
রায়হান উদ্দীন শেখ বলেন,পবিত্র ঈদুল ফিতর আমাদের মুসলমানদের জন্য অন্যতম প্রধান ধর্মীয় উৎসব।মাসব্যাপী সিয়াম সাধনা ও সংযম পালনের পর অপার খুশি আর আনন্দের বার্তা নিয়ে আমাদের মাঝে সমাগত হয় পবিত্র ঈদুল ফিতর।এই দিনটি আমাদের মুসলিমদের বড়ই আনন্দের ও খুশির।তিনি আরও বলেন, এ আনন্দ ছড়িয়ে পড়ুক সবার মাঝে।পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে মানুষ জন্মস্থান ও শিকড়ের টানে ফিরে যান আপনজনের কাছে, মিলিত হয় আত্মীয়-স্বজনের সঙ্গে।এ দিন সব শ্রেণি-পেশার মানুষ এক কাতারে শামিল হন এবং ঈদের আনন্দকে ভাগাভাগি করে নেন।আব্দুল্লাহ আল-মামুন আরও বলেন,ইসলাম শান্তি ও কল্যাণের ধর্ম।ঈদুল ফিতরের শিক্ষা থেকে আমাদের অঙ্গীকার হোক সকল হিংসা,বিদ্বেষ ও হানাহানি থেকে মুক্ত হয়ে ন্যায়,সাম্য, ঐক্য,ভ্রাতৃত্ব,সহানুভূতি,মানবতা ও মহামিলনের এক ঐক্য বদ্ধ ও ভালোবাসাপূর্ণ সমাজ এবং দেশ গঠনের জন্য একযোগে কাজ করা।তিনি আরও বলেন,এ উপজেলার সাধারন জনগন,চিকিৎসক,রাজনীতিবিদ,জনপ্রতিনিধি, প্রশাসনিক কর্মকর্তা-কর্মচারী,শিক্ষক,সাংবাদিক,মুক্তি যোদ্ধা,ব্যবসায়ীসহ সকল শ্রেণী-পেশার মানুষকে জানাই পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা ও অভিনন্দন।ঈদ মোবারক।