৩রা আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ রাত ১২:১৮

পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা জানিয়েছেন মোঃ ইউসুফ আলী শেখ

রিপোর্টার নামঃ
  • আপডেট সময় সোমবার, ৮ এপ্রিল, ২০২৪
  • ৫৮ সংবাদটি পঠিত

পবিত্র মাহে রমজান ও ঈদুল ফিতর উপলক্ষে উপজেলার রাজাবাড়ী ইউনিয়ন বাসী সহ দেশবাসীকে শুভেচ্ছা ও মোবারকবাদ জানিয়েছেন মোঃ ইউসুফ আলী শেখ রাজাবাড়ী ইউনিয়ন আওয়ামী যুবলীগ। মোঃ ইউসুফ আলী শেখ বলেন,পবিত্র ঈদুল ফিতর আমাদের মুসলমানদের জন্য অন্যতম প্রধান ধর্মীয় উৎসব। সুদীর্ঘ মাসব্যাপী সিয়াম সাধনা ও সংযম পালনের পর অপার খুশি আর আনন্দের বার্তা নিয়ে আমাদের মাঝে সমাগত হয় পবিত্র ঈদুল ফিতর। এই দিনটি আমাদের আনন্দের ও খুশির। তিনি আরও বলেন, এ আনন্দ ছড়িয়ে পড়ুক সবার মাঝে। পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে মানুষ জন্মস্থান ও শিকড়ের টানে ফিরে যান আপনজনের কাছে, মিলিত হয় আত্মীয়-স্বজনের সঙ্গে। এ দিন সব শ্রেণি-পেশার মানুষ এক কাতারে শামিল হয়ে ঈদের আনন্দকে ভাগাভাগি করে নেন।

ইসলাম শান্তি ও কল্যাণের ধর্ম। ঈদুল ফিতরের শিক্ষা থেকে আমাদের অঙ্গীকার হোক সকল হিংসা,বিদ্বেষ ও হানাহানি মুক্ত হয়ে ন্যায়,সাম্য, ঐক্য,ভ্রাতৃত্ব,সহানুভূতি,মানবতা ও মহামিলনের এক ঐক্য বদ্ধ ও ভালোবাসাপূর্ণ সমাজ এবং দেশ গঠনের জন্য একযোগে কাজ করা।

তিনি আরও বলেন- দেশ ও প্রবাসের জনগণ,চিকিৎসক,রাজনীতিবিদ,জনপ্রতিনিধি, প্রশাসনিক কর্মকর্তা-কর্মচারী,শিক্ষক,সাংবাদিক, বীর মুক্তিযোদ্ধা,ব্যবসায়ীসহ সকলকে জানাই পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা ও অভিনন্দন।

ঈদ মোবারক!

সোস্যাল মিডিয়ায় শেয়ার করুন ...

এই বিভাগের আরো খবর...
© All rights Reserved © 2025 Rising Barisal
Developed By Engineerbd.net
EngineerBD-Jowfhowo