৬ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ সকাল ৯:০৬

বাকেরগঞ্জে ইউনিক পরিবহনের বাস গাড়ি খাদে পড়ে আহত ১০ জন

রিপোর্টার নামঃ
  • আপডেট সময় শুক্রবার, ৫ জুন, ২০২৬
  • ৭ সংবাদটি পঠিত

নিজস্ব প্রতিবেদক, বরিশাল: ঢাকা – বরিশাল মহাসড়কের বাকেরগঞ্জ রুহিতারপাড় মিশু ফিলিং স্টেশনের সামনে ইউনিক পরিবহনের একটি যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশের খাদে পড়ে গেলে অন্তত ১০ জন যাত্রী আহত হয়েছেন।

আজ দুপুর ১২ টার সময় এই দুর্ঘটনা ঘটে। যাত্রীবাহী ইউনিক পরিবহ বাস গাড়িটি যাত্রি নিয়ে পটুয়াখালী থেকে ঢাকার উদ্দেশ্যে যাওয়ার পথে এই দুর্ঘটনার স্বীকার হয়। দুর্ঘটনার পর স্থানীয় বাসিন্দা ও ফায়ার সার্ভিস সদস্যরা দ্রুত উদ্ধার অভিযান চালিয়ে আহতদের বাকেরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠান।

প্রত্যক্ষদর্শীরা জানান, বাসটি নির্ধারিত গন্তব্যের উদ্দেশ্যে যাত্রা করার সময় চালক নিয়ন্ত্রণ হারালে সড়কের পাশের খাদে পড়ে যায়। স্থানীয়রা দ্রুত ঘটনাস্থলে ছুটে এসে বাসের ভেতরে আটকে পড়া যাত্রীদের উদ্ধার করেন। আহতদের মধ্যে কয়েকজনকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে এবং গুরুতর আহতদের উন্নত চিকিৎসার জন্য বরিশাল শেরে বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

সোস্যাল মিডিয়ায় শেয়ার করুন ...

এই বিভাগের আরো খবর...
© All rights Reserved © 2025 Rising Barisal
Developed By Engineerbd.net
EngineerBD-Jowfhowo