৬ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ সকাল ৯:০৬

ভাণ্ডারিয়ায় নদীতে পড়ে নিখোঁজ বৃদ্ধ, উদ্ধার অভিযান অব্যাহত

রিপোর্টার নামঃ
  • আপডেট সময় শুক্রবার, ৫ জুন, ২০২৬
  • ৪ সংবাদটি পঠিত

ভাণ্ডারিয়া (পিরোজপুর) প্রতিনিধিঃ  পিরোজপুরের ভাণ্ডারিয়া উপজেলার ১ নম্বর ভিটাবাড়িয়া ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের বাসিন্দা জয়নাল বেপারী (৬৩) নদীতে পড়ে নিখোঁজ রয়েছেন। তিনি ওই এলাকার মৃত সফিউদ্দিন বেপারীর ছেলে।

স্থানীয় সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার (৪ জুন) মাগরিবের সালাত আদায়ের উদ্দেশ্যে সন্ধ্যা সাড়ে ৬টার দিকে বাড়ির সামনে ৯ নম্বর ভিটাবাড়িয়া বোর্ড সরকারি প্রাথমিক বিদ্যালয় সংলগ্ন পোনা নদীর ঘাটে ওজু করতে যান জয়নাল বেপারী। এ সময় অসাবধানতাবশত তিনি নদীতে পড়ে নিখোঁজ হন বলে ধারণা করা হচ্ছে।

পরিবারের সদস্যরা জানান, নির্ধারিত সময় পার হওয়ার পরও তিনি বাড়িতে ফিরে না আসায় স্বজনদের মধ্যে উদ্বেগ দেখা দেয়। পরে খোঁজাখুঁজির একপর্যায়ে নদীর ঘাটে গিয়ে তার ব্যবহৃত পায়ের স্যান্ডেল ভাসতে দেখা যায়। এরপর বিষয়টি জানাজানি হলে স্থানীয় লোকজন ও ভাণ্ডারিয়া ফায়ার সার্ভিসের সদস্যরা রাতেই উদ্ধার অভিযান পরিচালনা করেন। তবে দীর্ঘ সময় চেষ্টা করেও তাকে উদ্ধার করা সম্ভব হয়নি।

পরে শুক্রবার সকালে বরিশাল থেকে ফায়ার সার্ভিসের ডুবুরি দল ঘটনাস্থলে এসে পুনরায় উদ্ধার অভিযান শুরু করে। সর্বশেষ খবর পাওয়া পর্যন্ত নিখোঁজ আব্দুর জয়নাল বেপারীকে উদ্ধার করা সম্ভব হয়নি।

এ ঘটনায় এলাকায় উদ্বেগ ও শোকের ছায়া নেমে এসেছে। নিখোঁজ জয়নাল বেপারী এক ছেলে ও দুই মেয়ের জনক। ভাণ্ডারিয়া ফায়ার সার্ভিসের সাব-স্টেশন অফিসার আব্দুস সোবাহান জানান, নিখোঁজের খবর পেয়ে বৃহস্পতিবার রাতেই স্থানীয় ফায়ার সার্ভিসের সদস্যরা উদ্ধার অভিযান পরিচালনা করেন।

তবে রাত পর্যন্ত কোনো সন্ধান পাওয়া যায়নি। পরে শুক্রবার সকালে বরিশাল থেকে ফায়ার সার্ভিসের একটি ডুবুরি দল ঘটনাস্থলে এসে উদ্ধার কার্যক্রম শুরু করে। নিখোঁজ ব্যক্তিকে উদ্ধারে আমাদের অভিযান অব্যাহত রয়েছে। ডুবুরি দল নদীর বিভিন্ন স্থানে তল্লাশি চালাচ্ছে।

সোস্যাল মিডিয়ায় শেয়ার করুন ...

এই বিভাগের আরো খবর...
© All rights Reserved © 2025 Rising Barisal
Developed By Engineerbd.net
EngineerBD-Jowfhowo