৩১শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ রাত ৩:৫১

দশমিনায় ইয়াবা, গাঁজাসহ যুবক আটক

রিপোর্টার নামঃ
  • আপডেট সময় বৃহস্পতিবার, ২১ মে, ২০২৬
  • ৯ সংবাদটি পঠিত

নিজস্ব প্রতিবেদক, বরিশাল: পটুয়াখালীর দশমিনা উপজেলায় ইয়াবা, গাঁজাসহ এক যুবককে আটক করেছে পুলিশ। গতকাল বুধবার রাত সোয়া ১২টার দিকে উপজেলার পশু হাসপাতালের সামনের সড়ক থেকে আটক করা হয় তাকে।

আটক মো. রিয়াজ হোসেন (৩১) উপজেলার ২ নম্বর ওয়ার্ড এলাকার ফারুক হোসেনের ছেলে। মামলার বাদী এসআই নাজমুল হক জানালেন, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে আটক করা হয় রিয়াজকে।

পরে উপস্থিত সাক্ষীদের সামনে তার দেহ তল্লাশি চালিয়ে ৩টি ইয়াবাসহ প্রায় ৩০০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়। দশমিনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আতিকুল ইসলাম জানালেন, মাদকবিরোধী অভিযান চলছে নিয়মিতভাবে এবং অব্যাহত থাকবে।

সোস্যাল মিডিয়ায় শেয়ার করুন ...

এই বিভাগের আরো খবর...
© All rights Reserved © 2025 Rising Barisal
Developed By Engineerbd.net
EngineerBD-Jowfhowo