২রা আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ রাত ১২:৪৪

বরিশালে মাদকের টাকা না পেয়ে নিজের ঘরে ভাঙচুর-লুট, ছেলের নামে মায়ের মামলা

রিপোর্টার নামঃ
  • আপডেট সময় মঙ্গলবার, ১৯ মে, ২০২৬
  • ২৮ সংবাদটি পঠিত

নিজস্ব প্রতিবেদক, বরিশাল: বরিশালে মাদক সেবনের টাকার জন‌্য নিজ ঘরে ভাঙচুর ও লুটের ঘটনায় নিজের ছেলে ও তার বন্ধুদের বিরুদ্ধে মামলা করেছেন এক নারী। এর মধ্যে ওই কিশোর ছেলেসহ তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। সবাই থাকে বরিশাল নগরীর নতুন বাজার এলাকায়।

মামলার এজাহার থেকে জানা গেছে, বাদীর ছেলে বরিশাল সরকারি ব্রজমোহন কলেজের একাদশ শ্রেণিতে পড়ে। অন্য আসামিরা এলাকায় বখাটে ও মাদকসেবী হিসেবে পরিচিত। বাদীর ছেলে (মামলার প্রধান আসামি) তাদের উসকানিতে মাদক কেনার জন্য বাসা থেকে বিভিন্ন সময় টাকা-পয়সা নিয়ে যায়।

গত রবিবার (১৭ মে) রাত সাড়ে ৯টার দিকে বাদীর ছেলে ও অন্য আসামিরা লোহার রড, ও লাঠিসোঁটা নিয়ে ঘরে ঢোকে। বাদী ও তার স্বামীর কাছে দাবি করে টাকা। দিতে রাজি না হওয়ায় তাদের ছেলে ও আসামিরা ল্যাপটপ, কাঠের আলমারিসহ বিভিন্ন মালামাল ভাঙচুর করে।

বাধা দিতে গেলেও আসামিরা বাদী ও তার স্বামীকে মারধরও করে। পরে আলমারিতে থাকা ১০ লাখ টাকা মূল্যের স্বর্ণালংকার ও ১২ হাজার টাকা নিয়ে যায়। কোতোয়ালি মডেল থানার এস আই গোলাম নাসিম হোসেন জানান, অন্য আসামিদের গ্রেপ্তারে অভিযান চলছে।

সোস্যাল মিডিয়ায় শেয়ার করুন ...

এই বিভাগের আরো খবর...
© All rights Reserved © 2025 Rising Barisal
Developed By Engineerbd.net
EngineerBD-Jowfhowo