৬ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ দুপুর ২:৩৭

ঝালকাঠিতে পুত্রবধূকে ধর্ষণচেষ্টার অভিযোগে শ্বশুর গ্রেপ্তার

রিপোর্টার নামঃ
  • আপডেট সময় বৃহস্পতিবার, ১৪ মে, ২০২৬
  • ৩৮ সংবাদটি পঠিত

নিজস্ব প্রতিবেদক: ঝালকাঠির নলছিটিতে পুত্রবধূকে ধর্ষণের অভিযোগে নুরু সরদার (৬৫) নামের এক বৃদ্ধকে গ্রেফতার করেছে পুলিশ। বৃহস্পতিবার (১৪ মে) দুপুরে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়। অভিযুক্ত নুুরু সরদার উপজেলার ভৈরবপাশা ইউনিয়নের ঈশ্বরকাঠি গ্রামের বাসিন্দা এবং পেশায় একজন কৃষক।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, জল বসন্তে আক্রান্ত হওয়ায় মঙ্গলবার (১২ মে) স্বামী থেকে আলাদা ঘুমাচ্ছিলেন ওই নারী। এ সুযোগে তার শ্বশুর ঘরে প্রবেশ করে তাকে ধর্ষণচেষ্টা চালান। এ ঘটনায় ভুক্তভোগী নারী বাদী হয়ে নলছিটি থানায় মামলা করেন। মামলার পর বৃহস্পতিবার দুপুরে অভিযান চালিয়ে অভিযুক্ত নুরু সরদারকে গ্রেফতার করে পুলিশ।

নলছিটি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আরিফুল আলম গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, ভুক্তভোগীর অভিযোগ গুরুত্বের সঙ্গে তদন্ত করা হচ্ছে। আইনগত প্রক্রিয়া শেষে অভিযুক্তকে আদালতে পাঠানো হয়েছে।

সোস্যাল মিডিয়ায় শেয়ার করুন ...

এই বিভাগের আরো খবর...
© All rights Reserved © 2025 Rising Barisal
Developed By Engineerbd.net
EngineerBD-Jowfhowo