৩১শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ রাত ৩:৫০

বরিশালে হামের থাবায় মারা গেলো আরও ২ শিশু, মোট মৃত্যু ১৮

রিপোর্টার নামঃ
  • আপডেট সময় শনিবার, ৯ মে, ২০২৬
  • ১৩ সংবাদটি পঠিত

নিজস্ব প্রতিবেদক : বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে হামের উপসর্গ নিয়ে আরও দুই শিশুর মৃত্যু হয়েছে। এতে এ হাসপাতালে হাম ও হামের উপসর্গ নিয়ে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১৮ জনে।

 

শুক্রবার থেকে শনিবার সকাল পর্যন্ত ২৪ ঘণ্টায় এ দুই শিশুর মৃত্যু হয় বলে জানিয়েছে হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মশিউল মুনীর।

 

মারা যাওয়া শিশুরা হলো পটুয়াখালী সদরের বাদারা এলাকার মো. আব্বাসের ১০ মাস বয়সী ছেলে মোহাম্মদ উল্লাহ এবং পাগলা এলাকার ইলিয়াসের সাত মাস বয়সী মেয়ে আয়শা।

হাসপাতাল কর্তৃপক্ষ জানিয়েছে, হামের উপসর্গ নিয়ে আয়েশাকে ১ মে এবং মোহাম্মদ উল্লাহকে মঙ্গলবার হাসপাতালে ভর্তি করা হয়েছিল। মোহাম্মদ উল্লাহ শুক্রবার রাতে ও আয়েশা শনিবার সকালে মারা যায়।

 

হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মশিউল মুনীর বলেন, “হাম থেকে জটিল নিউমোনিয়া হয়ে দুই শিশুর মৃত্যু হয়েছে।

 

তিনি বলেন, এখন পর্যন্ত এই হাসপাতালে হামের উপসর্গ নিয়ে এক হাজার ৭৬৯ জন রোগী ভর্তি হয়েছে। ২৪ ঘণ্টায় নতুন করে ৪৩ জন ভর্তি হয়েছে। বর্তমানে চিকিৎসাধীন রয়েছে ১৭০ জন।

 

এদিকে স্বাস্থ্য দপ্তরের তথ্য অনুযায়ী, বরিশাল বিভাগের বিভিন্ন হাসপাতালে এখন পর্যন্ত হামের উপসর্গ নিয়ে চার হাজার ৪৬৪ জন ভর্তি হয়েছে। এর মধ্যে ১৩৩ জনের শরীরে হাম শনাক্ত হয়েছে। মোট মারা গেছে ৩১ জন।

 

এর মধ্যে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ১৮ জন, ভোলায় ছয় জন, বরগুনায় পাঁচ জন এবং ঝালকাঠিতে দুই জনের মৃত্যু হয়েছে।

সোস্যাল মিডিয়ায় শেয়ার করুন ...

এই বিভাগের আরো খবর...
© All rights Reserved © 2025 Rising Barisal
Developed By Engineerbd.net
EngineerBD-Jowfhowo