৩১শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ রাত ৩:৪৭

মাইলস্টোন ট্র্যাজেডি, ড. ইউনূসের বিরুদ্ধে মামলার আবেদন

রিপোর্টার নামঃ
  • আপডেট সময় বৃহস্পতিবার, ৭ মে, ২০২৬
  • ৭০ সংবাদটি পঠিত

নিজস্ব প্রতিবেদক, বরিশাল: রাজধানীর উত্তরার মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বিমান দুর্ঘটনার ঘটনায় অবহেলার অভিযোগ তুলে সাবেক অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূসসহ ১৬ জনের বিরুদ্ধে ঢাকার আদালতে মামলার আবেদন করা হয়েছে।

বৃহস্পতিবার (৭ মে) ঢাকার মহানগর হাকিম আরিফুল ইসলামের আদালতে আবেদনটি করেন নিহত শিক্ষার্থী উক্য ছাইং মারমার বাবা উসাইমং মারমা। বাদীপক্ষের আইনজীবী এ কে এম শরীফ উদ্দিন জানান, আদালত বাদীর জবানবন্দি গ্রহণ করেছেন এবং পরে এ বিষয়ে আদেশ দেওয়া হবে।

মামলার আবেদনে আরও যাদের আসামি করার কথা বলা হয়েছে, তাদের মধ্যে রয়েছেন: আইন উপদেষ্টা আসিফ নজরুল, পরিবেশ উপদেষ্টা রিজওয়ানা হাসান, শিক্ষা উপদেষ্টা সি আর আবরার, প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম, সাবেক শিক্ষা সচিব সিদ্দিক জুবায়ের, প্রতিরক্ষা মন্ত্রণালয়ের সচিব, বিমান বাহিনী প্রধান এয়ার চিফ মার্শাল হাসান মাহমুদ খানসহ সংশ্লিষ্ট বিভিন্ন কর্মকর্তা।

গত বছরের ২১ জুলাই দুপুরে বাংলাদেশ বিমান বাহিনীর একটি প্রশিক্ষণ বিমান উত্তরার মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজ ক্যাম্পাসের একটি ভবনে বিধ্বস্ত হয়। দেশের ইতিহাসে অন্যতম ভয়াবহ এ বিমান দুর্ঘটনায় ৩৬ জন নিহত হন, যাদের বেশির ভাগই ছিল শিশু শিক্ষার্থী।

ঘটনার তদন্তে গঠিত কমিটি গত ৫ নভেম্বর তৎকালীন প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূসের কাছে প্রতিবেদন জমা দেয়। প্রতিবেদনে বলা হয়, প্রশিক্ষণার্থী পাইলটের উড্ডয়নজনিত ত্রুটির কারণে বিমানটি বিধ্বস্ত হয়েছিল এবং হতাহতের ঘটনা ঘটে।

সোস্যাল মিডিয়ায় শেয়ার করুন ...

এই বিভাগের আরো খবর...
© All rights Reserved © 2025 Rising Barisal
Developed By Engineerbd.net
EngineerBD-Jowfhowo