৬ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ দুপুর ২:৩৭

ভোলায় যাত্রীবাহী লঞ্চ থেকে বন্দুক-গুলিসহ আটক ১

রিপোর্টার নামঃ
  • আপডেট সময় মঙ্গলবার, ৫ মে, ২০২৬
  • ৪১ সংবাদটি পঠিত

নিজস্ব প্রতিবেদক, বরিশাল: ভোলায় মেঘনা নদীতে যাত্রীবাহী লঞ্চে অভিযান চালিয়ে একটি দেশীয় একনলা বন্দুক, ৪ রাউন্ড তাজা গুলি ও ২ কেজি গাঁজাসহ মো. জাকির হোসেন নামে একজনকে আটক করেছে কোস্টগার্ড দক্ষিণ জোন।

মঙ্গলবার (৫ মে) দুপুরে কোস্টগার্ড দক্ষিণ জোনের মিডিয়া কর্মকর্তা লে. আবুল কাশেম এ তথ্য জানান। তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার ভোরের দিকে ভোলা সদর উপজেলার ইলিশা লঞ্চঘাট সংলগ্ন মেঘনা নদীতে ঢাকা থেকে আসা এম ভি কর্ণফুলি-১৩ লঞ্চে অভিযান পরিচালনা করা হয়।

এসময় লঞ্চের ৩৪৫ নম্বর কেবিনে তল্লাশি করে একটি দেশীয় একনলা বন্দুক, ৪ রাউন্ড তাজা গুলি ও ২ কেজি গাঁজাসহ মো. জাকির হোসেনকে আটক করা হয়। পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের কার্যক্রম প্রক্রিয়াধীন।

 

সোস্যাল মিডিয়ায় শেয়ার করুন ...

এই বিভাগের আরো খবর...
© All rights Reserved © 2025 Rising Barisal
Developed By Engineerbd.net
EngineerBD-Jowfhowo