৪ঠা আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ সকাল ৯:২৯

বরিশালে ২৪ ঘণ্টায় হামে আরও এক শিশুর মৃত্যু

রিপোর্টার নামঃ
  • আপডেট সময় বৃহস্পতিবার, ১৬ এপ্রিল, ২০২৬
  • ১৩ সংবাদটি পঠিত

নিজস্ব প্রতিবেদক, বরিশাল: বরিশাল বিভাগে গত ২৪ ঘণ্টায় হাম উপসর্গ নিয়ে নতুন করে ১২৯ জন বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন। একই সময়ে আয়েশা নামে দেড় মাস বয়সী এক শিশুর মৃত্যু হয়েছে।এ নিয়ে বিভাগে মোট আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ১ হাজার ৫৪১ জন এবং মৃত্যুর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১৮ জনে।

বৃহস্পতিবার(১৬ এপ্রিল) বিভাগীয় স্বাস্থ্য পরিচালকের কার্যালয় থেকে এসব তথ্য নিশ্চিত করা হয়েছে। নতুন ভর্তি রোগীদের মধ্যে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি হয়েছেন ৩০ জন এবং বরিশাল সিটি করপোরেশন এলাকায় শনাক্ত হয়েছেন আরও ১০ জন।

এছাড়া পটুয়াখালী জেলায় ১৮ জন, ভোলা জেলায় ১১ জন, পিরোজপুরে ১১ জন এবং বরগুনা জেলায় ৩৩ জন আক্রান্ত হয়েছেন। তবে গত ২৪ ঘণ্টায় ঝালকাঠি জেলায় নতুন করে কোনো রোগী শনাক্ত হয়নি।

স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে, এ পর্যন্ত সবচেয়ে বেশি মৃত্যু হয়েছে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে। সেখানে ৯ শিশুর মৃত্যু হয়েছে। এছাড়া বরিশাল জেলার ২ শিশু, বরগুনায় ৩ জন, ঝালকাঠিতে ২ শিশু এবং ভোলা জেলায় ২ শিশুর মৃত্যু হয়েছে। এখন পর্যন্ত এক হাজার ৮ জন সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন।

বিভাগীয় স্বাস্থ্য পরিচালক ডা. শ্যামল কৃষ্ণ মন্ডল জানান, হাম পরিস্থিতি গুরুত্বের সঙ্গে মোকাবিলা করা হচ্ছে। আক্রান্তদের যথাযথ চিকিৎসা দিতে সংশ্লিষ্টদের নির্দেশনা দেওয়া হয়েছে এবং নিয়মিত তদারকি চলছে।

তিনি আরও বলেন, বিভাগে হামের টিকার কোনো সংকট নেই এবং চলমান ক্যাম্পেইনের মাধ্যমে টিকা প্রদান অব্যাহত রয়েছে। তবে রোগীর সংখ্যা বেশি হওয়ায় হাসপাতালগুলোতে চাপ বেড়েছে।

সোস্যাল মিডিয়ায় শেয়ার করুন ...

এই বিভাগের আরো খবর...
© All rights Reserved © 2025 Rising Barisal
Developed By Engineerbd.net
EngineerBD-Jowfhowo