৪ঠা আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ সকাল ৯:৩০

বরিশালে আবাসিক হোটেলে অভিযান: নারী-পুরুষসহ ৭ জন গ্রেপ্তার

রিপোর্টার নামঃ
  • আপডেট সময় মঙ্গলবার, ১৪ এপ্রিল, ২০২৬
  • ৯ সংবাদটি পঠিত

নিজস্ব প্রতিবেদক, বরিশাল:‎ বরিশাল নগরীতে অসামাজিক কার্যকলাপের অভিযোগে বরিশাল স্টিমার ঘাট ফাঁড়ির ইনচার্জ মিহির চন্দ্র দাসের নেতৃত্বে পুলিশের দুইটি অভিযানের টিম, আবাসিক হোটেল ‘স্বাগতম’-এ অভিযান চালিয়েছে,

এসময় হোটেলটির মালিকসহ ৫ জন নারী ও ২ জন পুরুষকে আটক করা হয়। পুলিশ সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে নগরীর ব্যস্ত এলাকায় অবস্থিত ওই হোটেলে অভিযান পরিচালনা করা হয়। অভিযানের সময় হোটেলের বিভিন্ন কক্ষ থেকে তাদের আটক করা হয়। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, দীর্ঘদিন ধরে সেখানে অসামাজিক কার্যকলাপ চলছিল।

আটককৃতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলে জানিয়েছে পুলিশ। এছাড়া হোটেলের কার্যক্রম নিয়েও তদন্ত শুরু হয়েছে। এদিকে, বিএমপি মেট্রোপলিটন পুলিশের এমন সফল অভিযানের জন্য স্থানীয় বাসিন্দারা পুলিশের ভূয়সী প্রশংসা করেছেন।

তারা জানান, দীর্ঘদিন ধরে ওই এলাকা থেকে হেঁটে গেলে হোটেলের সামনে দাঁড়িয়ে থাকা দালালদের কারণে অস্বস্তিতে করতে হয় সাধারণ পথচারীদের। এবং প্রায় দেখা যায় হোটেলের সামনে থেকে হেঁটে যাওয়া ব্যক্তিদের হাত ধরে টেনে হোটেলে নিয়ে যাওয়া এবং কুমন্তব্য করে হোটেলের দালাল চক্র মা বাবা ছেলে সন্তানের সামনে অস্বস্তিতে পড়তে হয় সাধারণ জনগণকে।

তবে পুলিশের এই অভিযানে এলাকাবাসীর মধ্যে স্বস্তি ফিরে এসেছে। পুলিশ জানিয়েছে, নগরীর বিভিন্ন আবাসিক হোটেল ও গেস্টহাউসে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে, যাতে সমাজে শৃঙ্খলা বজায় থাকে এবং অপরাধ দমন করা যায়।

সোস্যাল মিডিয়ায় শেয়ার করুন ...

এই বিভাগের আরো খবর...
© All rights Reserved © 2025 Rising Barisal
Developed By Engineerbd.net
EngineerBD-Jowfhowo